নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতারে নির্বাচনী এলাকায় বিএনপির মিষ্টি বিতরণ

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ গ্রেপ্তার হওয়ার খবরে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মিয়া মধুর বাসভবনের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

মিছিলোত্তর সমাবেশে বক্তব্য দেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলকাছ মিয়া, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর, যুবনেতা মুরাদ হোসেন সুমন, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ, রুহেল মিয়া, শাহাদাত হোসেন আকাশ প্রমুখ। 

আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা টিটু দাস, ভুট্টু মিয়া, মোবারক হোসেন, আব্দুর রহমান খান পাশা সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বিগত ৩৩ বছর ধরে আব্দুস শহীদ বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিলেন। বিগত নির্বাচনগুলোতে ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন তিনি। শুধু তাই নয় আব্দুস শহীদ ক্ষমতার দাপট দেখিয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষকে জিম্মি করে অনৈতিকভাবে সম্পদের পাহাড় বানিয়েছেন। এ সময় তারা আওয়ামী লীগের দুঃশাসনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে হত্যাসহ বিভিন্ন মামলায় আব্দুস শহীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আব্দুস শহীদ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য ছিলেন।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১য় ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে সাবেক কৃৃষিমন্ত্রীকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা, শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে হত্যাচেষ্টা, ভাঙচুর, ককটেল বিষ্ফোরক আইনে চারটি মামলাসহ আরও কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার বাসায় বিপুল পরিমাণ টাকা, স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে।


Tag
আরও খবর