নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে খুনি হাসিনা-ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিগত ১৫ বছর স্বৈরাচারী আওয়ামী শাসনামলে হত্যা, নির্যাতন-নিপীড়ন, ছাত্রাবাসের সীট বাণিজ্য, ধর্ষণ, যৌন নিপীড়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের সাধারণ জনগণের উপর সশস্ত্র আক্রমণ ও গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাসী ও ফ্যাসিবাদী স্বৈরশাসক পলাতক খুনি হাসিনা এবং তার দোসরদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে  মিছিল ও সমাবেশ করেছে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ, পৌর ও শ্রীমঙ্গল উপজেলা।

শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দিন জালাল এর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দেন, ছাত্রলীগ জঙ্গি খুনি হাসিনার সঙ্গী, দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত,  ছাত্রলীগ গর্তে, খুনি হাসিনা ভারতে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম, ফাঁসি চাই, ফাসি চাই-খিনি হাসিনার ফাঁসি চাই।

বিগত ১৫ বছর স্বৈরাচারী আওয়ামী শাসনামলে হত্যা, নির্যাতন-নিপীড়ন, ছাত্রাবাসের সীট বাণিজ্য, ধর্ষণ, যৌন নিপীড়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের সাধারণ জনগণের উপর সশস্ত্র আক্রমণ ও গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাসী ও ফ্যাসিবাদী স্বৈরশাসক পলাতক খুনি হাসিনা এবং তার দোসরদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলেে নেতাকর্মীরা এ মিছিল করেন।

মিছিলটি শহরের শাপলাবাগ পয়েন্ট থেকে শুরু করে হবিগঞ্জ রোড, স্টেশন রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় এসে সমাবেশে মিলিত হয়।

জেলা ছাত্রদল নেতা সেলিম মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে  ও শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দিন জালাল এর সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুস শহীদ।

অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব গোলাম সারোয়ার রিমন , যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ১নং মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাহেদ আহমেদ সাজ্জাদ, সাধারণ সম্পাদক সানি আহমেদ ২ নং ভুনভীর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, ৩ নং সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল-আসাদ, ৪নং সিন্দুরখান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুক মিয়া, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন,  সাধারণ সম্পাদক আব্দুর রব জরিন,৫ নং  কালাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মাজেদ আহমেদ, সাধারণ সম্পাদক সুলেমান আহমেদ সিয়াম, ৬ নং আশিদ্রোণ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সৈয়দ মাহাদী হাসান, সাধারন সম্পাদক কামাল হোসেন যুগ্ম সাধারন সম্পাদক জুম্মন আহমেদ প্রমুখ।

মিছিল ও সমাবেশে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর