নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে বালুবাহী দুই ট্রাকসহ দুইজন আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুবাহী দুইটি ট্রাকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই শ্যামল কুমার নন্দী ও এএসআই মোঃ নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়নের দক্ষিণ উত্তরসুর গ্রামের দাশের বাজার সংলগ্ন কালভার্টের পাশে পাকা রাস্তার থেকে বালু ভর্তি দুটি ট্রাক গাড়ীকে আটক করা হয়।

এসময় ট্রাক চালক সায়েল মিয়া (২৯) ও হেলপার ইব্রাহিম (২৩) কে পুলিশ গ্রেফতার করে। পাশাপাশি বালুভর্তি দুটি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের বিভিন্ন ছড়া, জমি এবং শিববাড়ী পুটিয়া গাং থেকে  অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে এলাকার রাস্তাঘাট, কালভার্ট ও ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে অভিযান পরিচালনা করে একই দিনে সাজাপরোয়ানা ওয়ারেন্টভূক্ত আরও ৪জন আসামিকে গ্রেফতার করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


Tag
আরও খবর