নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ভর্তি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া দুই ব্যক্তিকে স্থানীয়রা সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে ৫০ শয্যাবিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া যুবক নুর আলম (১৮) নারায়নগঞ্জ জেলার ভুলতা উপজেলার পাচাইয়া এলাকার হোসেন আহমদ এর ছেলে এবং শংকর পাল (৫৫) বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নেে দত্তপাড়া এলাকার অমূল্য পালের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সুচিশ্রী সাহা।

স্থানীয় যুবক শাহাদাত হোসেন, শহিদুল ইসলাম নুর এবং বাবু জানান, এক যুবক এবং এক বৃদ্ধ মানুষ অস্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন। বাসস্ট্যান্ড এলাকাে তাদের পেয়ে বাসে অজ্ঞানপার্টির কবলে পড়ে বলে ধারণা করা হয়। তাৎক্ষণিক নাম বলতে না পারলেও ইশারা তারা বলেন তাদের কিছু খাইয়ে সাথে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়া হয়। এরপর স্থানীয়রা তাদেরকে হাসপাতালে নিয়ে আসেন।

তাদের স্বাভাবিক জ্ঞান না থাকায় তাদের দেয়া মুঠোফোন নম্বরটি সঠিক নয় বিধায় আমরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছি না। তবে ধীরে ধীরে জ্ঞান ফিরছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুচিশ্রী সাহা জানান, তাদের যখন হাসপাতালে আনা হয় তখন তাদের অবস্থা দেখে আমরা ধারণা করছি দুইজনই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। এখন আমরা স্যালাইন পুশ করেছি আপাতত অবস্থা ভালো, তবে তিনি পুরোপুরি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না।

Tag
আরও খবর