নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে শীতকালীন মশক নিধন কর্মসূচি উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে শীতকালীন মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সকালে  শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল পৌরসভার ১ নং ওয়ার্ডস্থ বাংলাদেশ চা বোর্ড (বিটিআরআই) এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ড (বিটিআরআই) এর পরিচালক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন,  পৌর কাউন্সিলর মো. আলকাছ মিয়া, পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার প্রমুখ।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, চলতি বছরের গত ৯ জুলাই শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া। এরপর থেকে শ্রীমঙ্গল পৌরসভার প্রতিটি ওয়ার্ডসহ শ্রীমঙ্গল শহরের চাল বাজার, কাঁচা বাজার, সবজি বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্টেশন রোড এলাকাসহ বিভিন্ন এলাকায় মশার ওষুধ স্প্রে করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে শহরের বিভিন্ন স্থানে জনসচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়। এসব কার্যক্রমে বিভিন্ন সময় অংশ নেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, প্যানেল মেয়র-১ কাজী আব্দুল করিম, প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম, কাউন্সিলর সাদ আহমদ, আলকাছ মিয়া,  হানিফ চৌধুরী, আব্দুল জব্বার আজাদ, সংরক্ষিত ওয়ার্ডরর মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার, অফিস সহকারি অসীম রায় প্রমুখ।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম আরও বলেন, পৌরসভার পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ডে মশক নিধনসহ পৌরবাসীর কল্যাণে নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। পৌর নাগরিকদের কল্যাণে বছরজুড়ে এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


Tag
আরও খবর