নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখুন: ড. মো. আব্দুস শহীদ এমপি

শ্রীমঙ্গলে সিন্দুরখান রাস্তা-সুনগইড় রাস্তা চেই ৪৭০ মি. নির্মাণ কাজের শুভ উদ্বোধন


মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আরো বহু উন্নয়মূলক প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব দেখে বিএনপি জামাত দেশে অরাজকতা শুরু করেছে।

শ্রীমঙ্গলে গ্রাম সড়ক পূর্ণবাসন প্রকল্প (BRRP) এর আওতায় শ্রীমঙ্গল শহরতলীর আশিদ্রোণ ইনিয়নের ৪ নং ওয়ার্ডের সিন্দুরখান রোডস্থ খাঁসগাঁও সুনগইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নতুন সংস্কারকৃত ৬৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন। 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেদ্র প্রসাদ বর্ধন জহর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, বেলায়েত হোসেনসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।

অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের এতো উন্নয়ন দেখে বিএনপি, জামাত দেশে জ্বালাও পুড়াও চালাচ্ছে এবং নিরীহ মানুষ ও পুলিশ মারছে। বক্তব্যে তিনি আওয়ামী লীগ সরকারে সময় বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখার আহ্বন জানান।


Tag
আরও খবর