নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছের সঙ্গে ধাক্কায় প্রাইভেটকারের এক আরোহী নিহত হয়েছেন। বুধবার (১ নভেম্বর) রাত প্রায় ১১টায় ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক তারেক চৌধুরী (২৫) শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও এলাকার বাসিন্দা বলে জানা যায়।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা সাকিল আহমদ (২৪), সাজু মিয়া (২৩), জাহিদ (১৯) এবং আলামীন (২৩)।

গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারমুখী নীল রঙের প্রাইভেট কার (নং-ঢাকা মেট্ট-গ-১১-২৬৭০) সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়ির চালক ও আরোহীসহ পাঁচ জন গুরুতর আহত হন।

শ্রীমঙ্গল থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ির দরজা কেটে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তারেক চৌধুরীকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের একটি টিম আহতদের উদ্ধার করে। এ ঘটনার প্রায় আধাঘণ্টা পর থেকে সড়কে যান চলাচল স্বাভাভিক হয়। 


Tag
আরও খবর