নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন, শিক্ষক কারাগারে

ছাত্রীকে টানাহেঁচড়া ও যৌননিপীড়ন করেন শিক্ষক সয়ন তাঁতী


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নে অবস্থিত র‌্যানার স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় শিক্ষক সয়ন তাঁতী-কে আটক করেছে শ্রীমঙ্গল থ্না পুলিশ।

মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল থানা থেকে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে বলে শ্রীমঙ্গল থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট সকালে স্কুলে শ্রেণি কার্যক্রম শুরুর আগে বিদ্যালয় প্রাঙ্গণে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে টানাহেঁচড়া ও যৌননিপীড়ন করেন শিক্ষক সয়ন তাঁতী। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটিকে অবগত করে ঘটনায় অভিযুক্ত শিক্ষক-কে চাকরিচ্যুত করে উপযুক্ত শাস্তির দাবি তুলেন অভিভাবকরা। 

সোমবার বিকালে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযুক্ত শিক্ষক সয়ন তাঁতীকে সিন্দুরখান বাজার এলাকা থেকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে এ ঘটনাটি জানাজানি হলে পুরো চা-বাগান এলাকায় ক্ষোভ ও চরম চাপা উত্তেজনা দেখা দেয়। জনরোষ থেকে রক্ষা পেতে পালিয়ে যান ওই শিক্ষক। প্রাথমিক পর্যায়ে জনরোষ থেকে বেঁচে গেলেও মামলা থেকে রেহাই পাননি ওই অভিযুক্ত শিক্ষক। পরে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে ৪ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় মামলা করেন ওই ছাত্রীর মা। মামলা নং : ০৩।

স্কুল ম্যানেজিং কমিটি সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক সয়ন তাঁতী এ স্কুলে খণ্ডকালীন শিক্ষক পদে ২০১৬ সালে যোগদান করে ঘটনার দিন পর্যন্ত কর্মরত ছিলেন।

এ ব্যাপারে র‌্যানার স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. নূরুল হক গণমাধ্যমকর্মীকে বলেন, সয়ন তাঁতী ওই স্কুলে খণ্ডকালীন শিক্ষক ছিলেন। ছাত্রীকে শ্লীলতাহানীর বিষয়টি আমরা জানার পর প্রাথমিক তদন্ত করে সত্যতা নিশ্চিত হয়ে তাকে শিক্ষকতা থেকে অব্যাহতি দিয়েছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে অবগত করি। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, যৌন নিপীড়নের মামলায় অভিযুক্ত শিক্ষক সয়ন তাঁতীকে সোমবার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর