নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে ৭০ বছর বয়সী বৃদ্ধ মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার ২

মৌলভীবাজার শ্রীমঙ্গলে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মহিলা ছড়ায় (গাং) গোসল করতে গিয়ে দুই যুবক কর্তৃক গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

দুইজন মিলে মহিলাকে পালাক্রমে গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই বখাটে যুবককে শ্রীমঙ্গল থানা পুলিশ গ্রেফতার করে সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার আদালতে প্রেরণ করেছে।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, ভিকটিম (৬৫) রোববার বেলা অনুমান ২ ঘটিকার সময় শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালিঘাট ইউনিয়নের অন্তর্গত জাগছড়া চা বাগান সংলগ্ন ছড়ায় গোসল করতে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা শ্রীমঙ্গল উপজেলার ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও এলাকার আদর কর এর ছেলে মিটু কর (২০) এবং একই গ্রামের পরেশ কর এর ছেলে পলাশ কর (২২) ভিকটিমকে ছড়ার ব্রিজের নিচে শুকনা বালির উপর নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদি হয়ে রবিবার ৩ সেপ্টেম্বর রাতে শ্রীমঙ্গল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় অভিযুক্ত মিন্টু কর ও পলাশ কর-কে গ্রেফতার করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি দুই ধর্ষক-কে গতকাল রাত দশটায় শ্রীমঙ্গল থানা পুলিশ গ্রেফতার করে সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে যথাযথ পুলিশ প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর