নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে এডুকো বাংলাদেশ এর ২৫ বছর পুর্তি উদযাপন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এডুকো বাংলাদেশ এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের গ্র‍্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে্র  হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার।

এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, বাংলাদেশীয় চা সংসদের সিলেট বিভাগের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী প্রমুখ। এসময় বক্তব্য ও ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে এডুকোর ২৫ বছরের অর্জিত মাইলফলকগুলি তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা কিশোলয় চক্রবর্তী, শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী, শ্রমিক নেতা বিজয় হাজরা, এনজিও সংগঠন আইডিয়া এর নির্বাহী পরিচালক নজমুল হক, শিক্ষক রমা রাণী দেব, কিলোর-কিশোরিদের সংগঠন ইসিজি সদস্য মিছমা আক্তার, এডুকো প্রকল্প ব্যবস্থাপক শহীদুল আলম ও প্রোগ্রাম ডিরেক্টর ফারহান খান প্রমুখ।

উল্লেখ্য এডুকো বাংলাদেশ সংস্থাটি চা বাগান ও হাওড়ে বেড়ে উঠা শিশুদের জীবন মান উন্নয়ন ও তাদেরকে শিক্ষার সাথে সম্পৃক্ত করার উদ্দেশ্য নিয়ে ২০১৯ সাল থেকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ৩০টি চা বাগান ও ২ টি হাওড় এলাকায়

'প্রচেষ্টা, এমসিডা, ব্রেকিং দ্যা সাইলেন্স, আইডিয়া' এই চারটি বেসরকারি উন্নয়ন সংস্থাকে সাথে নিয়ে 'আলোয় আলোয় প্রকল্প'র মাধ্যমে শিশু অধিকার নিশ্চিত করতে সমন্বিত উন্নয়ন কর্মসূচি পদ্ধতি ইসিডি, ডে কেয়ার, প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা কর্মসূচি, লাইভলিহুড কর্মসূচি এবং কিশোর ও যুব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।


অনুষ্ঠানে এডুকো পাটনার প্রতিনিধি, কিশোর-কিশোরীর ক্লাবের লোকজন, কর্ম এলাকার লোকজন ও উপকার ভোগী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার তাঁর বক্তব্যে বলেন, সরকার এনজিওদের সব সময় সহযোগিতা করছে। এডুকোর ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে গর্ববোধ করছেন। এসডিজি বিষয়ে সরকারের যে অঙ্গীকার সেই লক্ষ্য অর্জনে সরকারের প্রতিনিধি হিসাবে তারা সবসময় একসাথে কাজ করবেন বলে আশ্বস্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এডুকো বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে উপস্থিত সকল অতিথিদের কে নিয়ে কেক কাটা হয়।

Tag
আরও খবর