নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কালিঘাট রোড সিএনজি শ্রমিক পরিচালনা কমিটির সভাপতি পদে নোওসাদ বিজয়ী

কালিঘাট রোড সিএনজি শ্রমিক পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ১৩৬ ভোটে বিজয়ী সাজ্জাদুর রহমান নোওসাদ


মৌলভীবাজার জেলা অটো, টেম্পু, মিশুক, বেবি, সিএনজি সড়ক পরিবহন রেজিস্ট্রেশন নং চট্টঃ (২৩৫৯) এর অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল উপজেলা শাখার কালিঘাট রোড সিএনজি শ্রমিক পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা ভোট গ্রহণ ও গণনা শেষে সন্ধায় নির্বাচনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও  ২৩৫৯ এর উপদেষ্টা হাজী কামাল হোসেন। 

ঘোষিত ফলাফল থেকে জানা যায়, কালিঘাট রোড সিএনজি শ্রমিক পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ১৩৬ ভোট পেয়ে আনারস প্রতীকের প্রার্থী মোঃ সাজ্জাদুর রহমান নোওসাদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের কাওছার মিয়া পেয়েছেন ৮০ ভোট।

সেক্রেটারি পদে মোরগ প্রতীকের প্রার্থী আব্দাল মিয়া ৯২ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সৈয়দ আখতার মিয়া মটর সাইকেল প্রতীকে ৬৮ ভোট পেয়েছেন।


এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কালিঘাট রোড (সিএনজি) শ্রমিক পরিচালনা কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাস প্রতীকের প্রার্থী মোঃ সুলতান আহমদ এবং সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ডাব প্রতীকের মোঃ রুমান হোসাইন।

ভোট গণনাকালে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-২ ও পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মীর এমএ সালাম, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হানিফ চৌধুরী, ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, শ্রীমঙ্গল থানার এসআই দূর্জয়, সাবেক কাউন্সিলর জিনু মিয়া, পরিবহন শ্রমিক নেতা মোঃ ময়না মিয়া, ইউছুপ মিয়া, মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আহমেদ, সিএনজি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জানা যায়, সভাপতি পদে মোট বৈধ ভোটের সংখ্যা । এর মধ্যে বাতিল ভোটের সংখ্যা ৫টি।



সভাপতি পদে ছোট ভাই  নোওসাদ বিজয়ী হওয়ার পর বড় ভাই শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ এভাবেই তাকে জড়িয়ে ধরেন, এসময় উভয়ের চোখে অশ্রু দেখা যায়।

Tag
আরও খবর