নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা ছাত্র মজলিস

দেশ ও জাতির কল্যাণে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : ছাত্র মজলিসের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখা। গতকাল বিকেলে শ্রীমঙ্গল শহরের স্থানীয় এক রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল 'কৃতি শিক্ষার্থী সংবর্ধনা' ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক কে এম ইমরান হুসাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, মেধাবীরা দেশের সম্পদ। ঘুণেধরা জাহেলি সমাজ ব্যবস্থা ভেঙ্গে ইসলামী সমাজ প্রতিষ্ঠাসহ দেশ ও জাতির কল্যাণে মেধাবীদের আরও এগিয়ে আসতে হবে। 

ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি রাফি উদ্দিন মাবরুর এর সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক আবিদ হাসান এবং বায়তুলমাল সম্পাদক নাঈম হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, মৌলভীবাজার শহর শাখার সাবেক সেক্রেটারি এনাম উল্লাহ খান , খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মাওলানা শিহাব উদ্দিন, সিলেট জালালাবাদ শাখা সভাপতি ইমদাদুল হক ইয়াহইয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রচার সম্পাদক শেখ এমাদ, মাহফুজুর রহমান, তালহা জুবায়ের, সাদিকুর রহমান প্রমুখ।

আরও খবর