নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গল প্রেসক্লাবে আলমগীর সেলিম এর সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গল উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি আলমগীর সেলিমকে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগ


মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি আলমগীর সেলিমকে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগ ওঠেছে পুলিশের বিরুদ্ধে।রোববার (৬ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেন আলমগীর সেলিম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলমগীর সেলিম আরও বলেন, আমি সৎভাবে টিসিবির পণ্য বিক্রি ব্যবসার সাথে জড়িত। আমার বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকলেও কোন মাদকের মামলা ছিল না। গত ২২ জুলাই পুলিশ তাকে বাসা থেকে ডেকে নিয়ে ইয়াবা মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠায়। পরদিন তিনি জামিনে বের হয়ে দেখতে পান তার বিরুদ্ধে ইয়াবা মামলা দেয়া হয়েছে। এ বিষয়ে নিয়ে তিনি তার দলের তার প্রতিপক্ষ বিএনপির লোকদের দায়ী করেন। তিনি বলেন, তিমির বনিক নামে এক সাংবাদিক বিভিন্ন অনলাইন পোর্টালের নিউজে তার একক ছবি ব্যবহার না করে স্থানীয় বিএনপি নেতাদের সাথে তোলা গ্রুপ ছবি উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করেছেন। অথচ ওই ছবিতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলীকে ক্রপ করে দেয়া হয়েছে। এতেই বুঝা যায়, বিএনপির নেতারা তার আটকের পেছনে রয়েছেন বলে তিনি জানান। তিনি তিমির বনিকের অপসাংবাদিতকার বিরুদ্ধে আইনের আশ্রয় নিবেন বলে জানান। 

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, গত ২০ জুলাই খুচরা মাদক কারবারি মিঠুন শীলকে মাদকসহ আটক করা হয়। পরে মিঠুন শীল স্বীকারোক্তি দেয় যে, সে দীর্ঘদিন থেকে আলমগীর সেলিমের নিকট থেকে ইয়াবা টেবলেট ক্রয় করে আনে। তার স্বীকারোক্তির ভিত্তিতে তাকে আটক করা হয় বলে জানান। তিনি আরও জানান, আটকের পর আলমগীর সেলিমও পুলিশের নিকট স্বীকার করেন তিনি এ কাজের সাথে জড়িত রয়েছেন। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম সিদ্দিকী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোসাব্বির আলী মুন্না, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব জয়নাল আবেদীন চৌধুরী ও উপজেলা যুবদলের সদস্যসচিব টিটু আহমেদ।

আরও খবর