নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে বরুণা মাদরাসার উদ্যোগে পুরস্কার বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান

বিভিন্ন বোর্ড পরীক্ষায় মুমতাজপ্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের এক লক্ষ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করেছে বরুণা মাদরাসা


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী বহুমুখি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা টাইটেল মাদরাসার উদোগে সরকার স্বীকৃত শিক্ষা বোর্ড আল হাইয়্যাতুল উলইয়া, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক), তানযিমুল মাদারিস, এদারা এবং হুফফাজ বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় বিগত বছর মেধাস্থান অধিকারী মুমতাজপ্রাপ্ত (এ প্লাস) শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মেধাবি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ২০২৩ প্রদান করা হয়েছে। 

সোমবার (২৪ জুলাই) বেলা ২টায় শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের হামিদনগর বরুণা মাদরাসাস্থ মসজিদে হজরত আবু বকর (রা.) এর দ্বিতীয় তলায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুণা মাদরাসার প্রিন্সিপাল, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শেখ বদরুল আলম হামিদী। 

সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী বলেন, জামিয়া বরুণা কর্তৃক এই বৃত্তিপ্রদান শুধুমাত্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিকভাবে সহযোগিতা নয় বরং তাদেরকে অনুপ্রেরণা, সাহস ও উৎসাহ প্রদান করা। পাশাপাশি অদূর ভবিষ্যতে এ সকল কৃতি শিক্ষার্থীরা এক সময় উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ, জাতি ও আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়া বরুণার সদরুল মুদাররিসিন মাওলানা শেখ রশিদ আহমদ হামিদী, শায়খুল হাদিস মুফতি খায়রুল ইসলাম বড়লেখী,শায়খুল হাদিস মুফতি জহির উদ্দিন কাসেমী, শিক্ষা-সচিব হাফিজ মাওলানা ফখরুজ্জামান, আনওয়ারা বেগম মহিলা টাইটেল মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ মুজিবুর রহমান মুজাহিদসহ জামিয়া বরুণার বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী। 

বরুণা মাদরাসা সূত্রে জানা যায়, অনুষ্ঠানে শিক্ষার্থীদের পুরস্কারের পাশাপাশি জামিয়া বরুণার পক্ষ থেকে বিভিন্ন বিভাগের শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে প্রায় ১ লক্ষ টাকার শিক্ষা বৃত্তিপ্রদান করা হয়েছে।


আরও খবর