নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলের রাজু আহমদ দোলন পোল্যান্ড খেলাফত মজলিসের সভাপতি নির্বাচিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কৃতি সন্তান মুহাম্মদ রাজু আহমদ দোলন বাংলাদেশের অন্যতম ইসলামী রাজনৈতিক সংগঠন খেলাফত মজলিস (নিবন্ধন নং: ৩৮) এর পোল্যান্ড ইউরোপ শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। 

মুঠোফোনে রাজু আহমদ দোলন জানান, ইউরোপের পোল্যান্ডে গণমানুষের সংগঠন খেলাফত মজলিস এর নতুন কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার (২১ জুলাই) পোল্যান্ড সময় বিকেল ৬টায় এক জুম মিটিং এর মাধ্যমে যুক্তরাজ্য থেকে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ আনুষ্ঠানিকভাবে ২০২৩-২৪ সাংগঠনিক সেশনের জন্য পোল্যান্ডে খেলাফত মজলিসের ৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করে নাম ঘোষণা করেন। 

রাজু আহমদ দোলন আরো বলেন, আমি প্রায় এক যুগ আগে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসায় প্রথমে ইংল্যান্ড আসি। ইংল্যান্ড আসার আগ পর্যন্ত আমি খেলাফত মজলিসের সহযোগী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের শ্রীমঙ্গল (মৌলভীবাজার জেলা) উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। ইংল্যান্ড থেকে ব্যবসার উপর ডিপ্লোমা শেষ করে দেশে ফিরে আসি। দেশে কিছুদিন বাবার ব্যবসা-বাণিজ্য দেখাশোনা করে ওয়ার্ক পারমিট নিয়ে পোল্যান্ড আসি। এখানে এসে কয়েক বছরের ব্যবধানে পোল্যান্ডের স্থায়ী নাগরিকত্ব পেয়েছি। পোল্যান্ডের মাটিতে একজন সফল ব্যবসায়ী তিনি। 

ব্যবসার সাফল্যের গল্প জানতে চাইলে রাজু আহমদ দোলন বলেন, প্রথমে আমি একটি রেস্টুরেন্টে জব নেই। এরপর নিজে একটি রেস্টুরেন্টের ব্যবসা শুরু করি। ধীরে ধীরে ব্যবসা বড় হতে চললো। পর্যায়ক্রমে রাজু কেবাব, বার্গার এবং ইন্ডিয়ান নামে আরও ৪টি হোটেল অ্যন্ড রেস্টুরেন্ট এর শাখা চালু করি। 

রাজু আহমদ দোলন ২০২২ সালের ১১ নভেম্বর দেশে এসে রাজকীয়ভাবে হেলিকপ্টার যোগে বিয়ে করেন। শ্রীমঙ্গলের রাধানগর এলাকার পাঁচ তারকা হোটেলখ্যাত শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান রিসোর্ট  অ্যান্ড গল্ফ এর কনভেনশন হলে বিবাহোত্তর ওয়ালিমার আয়োজন করেন। বিয়ের আগের রাতে গায়ে হলুদ সন্ধার পরিবর্তে ইসলামী গজল সন্ধার আয়োজন করে দেশের খ্যাতিমান ইসলামী সংগিত শিল্পী ও নাশিদ শিল্পীদের আমন্ত্রণ করেন। 

প্রবাসী রাজু আহমদ দোলন শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকার কাপড় ব্যবসায়ী জয়নাল আবেদীন এর বড় ছেলে।


আরও খবর