নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে লোকালয় থেকে 'শঙ্খিনী সাপ' উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির বিষধর একটি শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল পৌর শহরের পূর্বাশা আবাসিক এলাকা থেকে থেকে সাপটি উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, শহরের পূর্বাশা এলাকার স্থানীয় একজন বাসিন্দার বাসার উঠানে একটি অপরিচিত সাপ ঢুকে পড়ে এবং সাপটি দেখে লোকজন আতঙ্কিত হয়ে পরে। বুুধবার দুপুরে আমার কাছে এমন একটি ফোনকল আসে। সাপের শরীরজুড়ে হলুদ ও কালো রঙের ডোরাকাটা দাগ। খবর পেয়ে আমি বন বিভাগের এফ জি সুব্রত সরকারকে সাথে নিয়ে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে হস্তান্তর করি। তিনি বলেন প্রাণীটি হয়তো খাবারের সন্ধানে ওই বাড়িতে ঢুকে পড়েছিল। 

এ বিষয়ে জানতে চাইলে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল জানান আজ বুধবার দুপুরে শঙ্খিনী সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) রেড লিস্ট গ্রন্থে সাপটিকে বিপন্ন ঘোষণা করা হয়েছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী এই সাপটি সংরক্ষিত। তাই এটি আটক, হত্যা বা এর কোনো ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ।

Tag
আরও খবর