নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে অব্যাহত রয়েছে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মশার ওষুধ স্প্রে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিদিনের ন্যায় আজ দশম দিনে মঙ্গলবার (১৮ জুলাই) সকালে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ এর আশপাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মশার ওষুধ স্প্রে  করা হয়েছে।


এসব কার্যক্রমে উপস্থিত  ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তানিয়া আক্তার, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. পার্থ সারথি সিংহ, পৌরসভার সচিব মাহবুবুল আলম পাটোয়ারী, অফিস সহকারি অসীম রায় প্রমুখ।



শ্রীমঙ্গল পৌরসভা সূত্রে জানা যায়, গত ৯ জুলাই শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া। 

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, আমরা বছরজুড়ে পৌরসভার পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ডে মশক নিধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি। সম্প্রতি দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। তাই মশক নিধন কার্যক্রম ব্যাপক আকারে শুরু করেছি।

শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। তাই আমরা মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের মশক নিধন কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। মেয়র ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বাড়ির উঠান, আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও খবর