নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে 'তারুণ্যের জয়যাত্রা' সফলের লক্ষে যুবলীগের মতবিনিময়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগামী ৯ জুলাই যুবলীগের 'তারুণ্যের জয়যাত্রা' সমাবেশ সফল করার লক্ষে শনিবার ( ৮ জুলাই) সকাল ১১ঘটায় শ্রীমঙ্গল কলেজ রোডস্থ স্টার কমিউনিটি সেন্টারে শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় উপ মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা মহসিন। 

উপজেলা যুবলীগের সহ-সভাপতি জসীম উদ্দীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুরুল আমিনের সঞ্চালনায় 

সভায় বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পূর্ণেন্দু দেব, প্রচার সম্পাদক শের জাহান সেজু, আব্দুল বারী বেলাল, ১ নং মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কুটি মিয়া, ৩ নং ডরিমন যুবলীগের সভাপতি আশীষ দেব নকুল, ৫ নং কালাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শহীদুর রহমান শহীদ, সাতগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি হীরালাল কৈরি, সাবেক ছাত্রলীগ নেতা সাবের আহমেদ, রাজু দেব রিটন প্রমুখ। 

উক্ত সভায় উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, ইউনিয়ন যুবলীগ, ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা যুবলীগ সূত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় ৯ জুলাইয়ের সমাবেশ সফলের লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর