নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে পর্যটন কেন্দ্রগুলো পর্যটক শূন্য

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র ঈদুল আজহার ছুটিতে উপজেলার গুরুত্বপূর্ণ

পর্যটন কেন্দ্রগুলোতে আশানুরূপ সমাগম নেই পর্যটকদের। গরমের তীব্রতার কারণে গত দুই মাস ধরে পর্যটন শহর শ্রীমঙ্গলের বিভিন্ন রিসোর্ট,হোটেল, মোটেল এবং পর্যটন কেন্দ্রগুলোয় দর্শনার্থীদের সমাগম ছিলনা বললেই চলে। কোরবানির ঈদে পর্যটন খাত সংশ্লিষ্টদের প্রত্যাশা ছিল কোরবানির ঈদের বন্ধে মন্দাভাব কাটিয়ে উঠবেন তারা। কিন্তু চলমান ছুটিতে আশানুরূপ পর্যটকদের দেখা পায়নি চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গল উপজেলার পর্যটন ব্যবসায়ীরা। এতে পর্যটন ব্যবসায়ীরা লোকসানের শিকার হচ্ছেন বলে জানান তারা।

তবে এবারের ঈদের ছুটিতে গত দুইদিনের তুলনায় শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন চা বাগান ও টিলায় স্থানীয় পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শনিবার (১ জুলাই) বিকেলে বৃষ্টি থামার পর শহরের ভানুগাছ রোডে অবস্থিত বধ্যভূমি ৭১, এমআর খান চা বাগানে অবস্থিত দার্জিলিং টিলা, রামনগরে অবস্থিত আদি নীল কণ্ঠ চা কেবিন, ডলুছড়াস্থ সাদ্দামের চায়ের দোকান, চাচির দোকানে বিকেল সাড়ে ৪টার পর থেকে স্থানীয় দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল। 

এছাড়া পর্যটন শহর শ্রীমঙ্গলে অবস্থিত টি মিউজিয়াম (চা জাদুঘর, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই), বরুণার বাইক্কা বিল, সীতেশ বাবুর চিড়িয়াখানা, ভাড়াউড়া চা বাগান লেক, লাল টিলা, হরিণ ছড়া গল্ফ মাঠ, গরম টিলা, হজম টিলাসহ অন্যান্য পর্যটন স্পটে গত বৃহস্পতুবার এবং শুক্রবারে পর্যটকদের উপস্থিতি কম ছিল বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। সরেজমিন ঘুরেও গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপস্থিতি কম পাওয়া যায়।

শ্রীমঙ্গলের অন্যতম পর্যটন কেন্দ্র বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, টি মিউজিয়াম এবং সিতেশ বাবুর চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, গত দুদিনের তুলনায় পর্যটক সমাগম কিছুটা বাড়লেও এর মধ্যে স্থানীয়দের সংখ্যা উল্লেখযোগ্য। পর্যটন খাত সংশ্লিষ্টরা বলছেন, শহরের দর্শনীয় স্থানগুলোয় যে পর্যটকরা আসছেন তাদের একটি বড় অংশ স্থানীয়। দেশের বিভিন্ন স্থান থেকে তুলনামূলক কম পর্যটক এসেছেন। বিশেষ করে গত ঈদের তুলনায় এবারের ঈদের ছুটিতে তুলনায় তা কম। পর্যটন সংশ্লিষ্টরা আরো জানান, শ্রীমঙ্গলকে নিয়ে আলাদা করে ব্র্যান্ডিং না করা, সন্ধ্যার পর কোন বিনোদন ব্যবস্থা না থাকা, হোটেল রির্সোটের অত্যাধিক ভাড়া, পর্যটন তথ্য কেন্দ্র না থাকা এবং নতুন কোনো পর্যটন কেন্দ্র সৃৃষ্টি করতে না পারা। হবিগঞ্জ রোডে অবস্থিত টি হেভেন রিসোর্টের জেনারেল ম্যানেজার মো. নূরুল আলম টিটু গণমাধ্যমকর্মীদের বলেন, আমাদের অবস্থা ভালো নয়। ৩০ শতাংশ বুকিং হয়েছে। বাকি ৭০ শতাংশ রুম খালি পরে আছে। এভাব হলে পর্যটন ব্যবসায় টিকে থাকা মুশকিল হয়ে যাবে। চলতি মৌসুমে পর্যটকের সংখ্যা গত মৌসুমের চেয়ে কম জানিয়ে স্থানীয় পর্যটন সেবা সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি গ্র্যান্ড সেলিম রিসোর্টের সত্ত্বাধিকারী সেলিম আহমেদ সংবাদকর্মীদের বলেন, গত দুই বছর ধরে শ্রীমঙ্গলে পর্যটক কম আসছেন। এর কারণ হলো আমাদের ট্যুর অপারেটররা দেশের পর্যটন স্পটগুলোকে প্রমুট করছেন না। তারা দেশের পর্যটকদের বিদেশে নিয়ে যাচ্ছেন। এখান থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। তা না হলে এই শিল্পে যারা বিনিয়োগ করেছেন তারা ক্ষতির মুখে পড়বেন। এছাড়া নতুন করে কোন বিনিয়োগকারী আসবেন না।

Tag
আরও খবর