নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে লোকালয় থেকে লজ্জাবতী বানর ও বনবিড়াল উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট চা বাগানের  হরিণ ছড়া চা বাগান এলাকা থেকে একটি লজ্জাবতী বানর এবং শ্রীমঙ্গল ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকা থেকে একটি বনবিড়ালকে উদ্ধার করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (২৭ জুন) সকাল ১১টায় হরিণছড়া চা বাগানের জনবসতিপূর্ণ এলাকায় একটি লজ্জাবতী বানর দেখতে পেয়ে স্থানীয়রা বানরটিকে আটক করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও বন বিভাগের সদস্যরা হরিণছড়া চা বাগানে গিয়ে লজ্জাবতী বানরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব স্বজল জানান, আজ সকালে হরিণছড়া চা বাগানে একটি লজ্জাবতী বানর দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে খবর দিলে আমি সেখানে গিয়ে এটি উদ্ধার করি। এ সময় উপস্থিত ছিলেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম ও এফ জি সুব্রত সরকার। বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান আজ মঙ্গলবার (২৭ জুন) বিকেলে লজ্জাবতী বানরটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

এদিকে গতকাল সোমবার (২৬ জুন) শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামের ব্রয়লার মুরগির খামার থেকে একটি বনবিড়ালটি আটক করেন এলাকাবাসি।

এলাকাবাসি সূত্রে জানা যায়, গতকাল  সকালে শ্রীমঙ্গল ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামের নূর মোহাম্মদের মোরগের খামারে প্রবেশ করে বনবিড়ালটি অর্ধশতাধিক মোরগ মেরে ফেলে। এলাকাবাসির সহযোগিতায় খামারের মালিক ফাঁদ পেতে বনবিড়ালটিকে আটক করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।  

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব স্বজল জানান, গতকাল সকালে উত্তর ভাড়াউড়া গ্রামের ব্রয়লার মুরগির খামার থেকে একটি বনবিড়ালটি আটক করেন এলাকাবাসি। খবর পেয়ে আমি সেখানে গিয়ে এটি উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করি। 

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান গতকাল দুপুরেই বনবিড়ালটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

Tag
আরও খবর