নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে কুকুরের কামড়ে একদিনে ২০জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের কামড়ে একদিনে ২০জন আহত হয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রবিবার (২৫ জুন) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে আহত হয়ে শিশুসহ ২০জন নারী পুরুষ চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন শ্রীমঙ্গল শহরের মিশন রোডের আনোয়ার মিয়া (১৭), আব্দুৃর রেজা (৫০), আলামিন (৯), শহরতলীর জেটি রোডের পিউ রানী দেবনাথ (২১), মাস্টার পাড়ার অর্পিতা দেব (১৩), অমিত সাহা (৫৫), অঞ্জন দেব (৪৮), আরতী সাহা (৭২), বঙ্গবীর রোডের রাজু দেব পাল (৩৯), শাপলাবাগের আনিক (৯), কালিঘাট রোডের রুমেন আহমদ (৫), আনিক আহমদ (৯), শাহিবাগ আবাসিক এলাকার রিপু আক্তার (৬), শান্তিবাগ আবাসিক এলাকার আব্দুস সালাম (২৭), মীম আক্তার (৪), লালবাগ এলাকার মুজিব মিয়া (৪৫), উত্তর ভাড়াউড়ার অঞ্জন সরকার (৩৫), শাহীবাগ এলাকার হারুনুর রশিদ (৩৭), সাতগাঁও ইউনিয়নের গোলাপপুর এলাকার জেহিল (১১)।

চিকিৎসা নেয়া ব্যক্তিরা জানান, রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময়ই হঠাৎ করেই একটি কুকুর মানুষকে কামড় দিচ্ছে। ওই কুকুরের মুখ দিয়ে লালা ঝরছিল।

রোববরার রাত সাড়ে ১০টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. অজন্তা দেবী বলেন, এ পর্যন্ত কুকুরের কামড় খেয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। আমরা আহত প্রত্যেককে বিনামূল্যে জলাতঙ্ক রোধে টিকা দিয়েছি।

Tag
আরও খবর