নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে বজ্রপাতে নিহত ১ এবং আহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে এক চা শ্রমিক নিহত হয়েছেন এবং আরও দুই চা শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৭ জুন) বেলা আড়াইটায় শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের কয়েল বাড়িতে রিপন কালেন্দী (২৮) নামে এক চা শ্রমিক আকস্মিক বজ্রপাতে নিহত হয়েছেন । নিহতের পিতা নরেশ কালেন্দি বলেন, আমর ছেলে দুপুর আড়াইটায় মাছ শিকারের জন্য বাড়ির উঠানে মসুরি দিয়ে জাল প্রস্তুত করছিল। হঠাৎ আকস্মিক বজ্রপাত তার উপর পড়ে। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে তার মৃত্যৃ হয়।

অপরদিকে বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের মাকড়িছড়া চা বাগানে বজ্রপাতে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে নিশ্চিত হওয়া যায়। আহতরা হলেন ভুনভীর ইউনিয়নের মাকড়িছড়া চা বাগানের শ্রমিক অনিতা মালী (২৩) এবং বিশাকা রায় (২৫)।  

এবিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান বলেন, 'রিপন কালেন্দী নামে এক চা শ্রমিক-কে জাগছড়া চা বাগান এলাকা থেকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তিনি বজ্রপাতে নিহত হয়েছেন। আর মাকড়িছড়া চা বাগান থেকে গুরুতর আহত অবস্থায় আসা দুইজন চা শ্রমিককে প্রাাথমিক চিকিৎসা শেষে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, বজ্রপাতে নিহত চা শ্রমিকের বাড়িতে আমি এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় গিয়েছি এবং তার শেষকৃত্য সম্পন্নের জন্য উপজেলা পরিষদের তহবিল থেকে নগদ বিশ হাজার টাকা অনুদান দিয়েছি। তার পরিবারের পাশে থেকে আমরা শান্তনা দিয়ে এসেছি। এসময় কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালাও উপস্থিত ছিলেন।

গত শুক্রবার (১৬ জুন) বজ্রপাতে শ্রীমঙ্গল উপজেলার ভূনভীর ইউনিয়নের আলিসারকুল গ্রামে বজ্রপাতে ইমন মিয়া (১২) নামের এক শিশুর মৃত্যু হয়। নিহত ইমন ওই গ্রামের মো. মালেক মিয়ার ছেলে। 

আহতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম ভাড়াউড়ার জিয়াউর রহমান (১১), আশিদ্রোন ইউনিয়নের শাহজানপুর এলাকার ইয়ারুন আক্তার (৩০), রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগানের দয়াল চাষা (২৪), কির্তন তত্ত রায় (২৫), রানা পাটনায়েক (২৪), সজিব কুরমী (২০), অসিম চাষা (২৭)। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগে ডিউটিরত চিকিৎসক ডা. তানজিনা আক্তার এসব তথ্য নিশ্চিত করেন।

Tag
আরও খবর