নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে বজ্রপাতে নিহত ১, আহত ৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো ৬জন। শুক্রবার দুপুরে উপজেলার ভুনবীর ইউনিয়নের আলিসারকুল গ্রামে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়। নিহত শিশুটির নাম ইমন মিয়া (১২)। সে ওই গ্রামের মো. মালেক মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার (১৬ জুন) বেলা ১২টার দিকে আকস্মিক বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে ইমন মিয়া বাড়ির পাশে বজ্রপাতে ঝলসে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান বলেন, 'ইমন নামের এক শিশুকে ভুনবীর এলাকা থেকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। সে বজ্রপাতে মারা গেছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, 'দুপুরের দিকে আকস্মিক বজ্রপাতে আলিসারকুল গ্রামে ইমন নামের এক শিশু মারা গেছে। সে ওই গ্রামের মালেক মিয়ার ছেলে।

এদিকে একই দিনে বিকেল ৫টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে আর ৭জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আহতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম ভাড়াউড়ার জিয়াউর রহমান (১১), আশিদ্রোন ইউনিয়নের শাহজানপুর এলাকার ইয়ারুন আক্তার (৩০), রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগানের দয়াল চাষা (২৪), কির্তন তত্ত রায় (২৫), রানা পাটনায়েক (২৪), সজিব কুরমী (২০), অসিম চাষা (২৭)।

এবিষয়ে জানতে চাইলে শুক্রবার বিকেল ৫টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগে ডিউটিরত চিকিৎসক ডা. তানজিনা আক্তার জানান, এখন পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে ১ শিশুর মৃত্যুসহ আহত হয়েছেন ৭জন। গুরুতর আহত দয়াল চাষা-কে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Tag
আরও খবর