নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শ্রীমঙ্গলে মা সমাবেশ অনুষ্ঠিত


শ্রীমঙ্গলে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উপলক্ষে মাতৃপুষ্টি ও শিশু স্বাস্থ্য নিয়ে গর্ভবতী মা ও দুগ্ধ দানকারী মায়েদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার ১১ জুন সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের বাস্তবায়নে চা বাগান অধ্যুষিত খাইছড়া কমিউনিটি ক্লিনিক এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: সাজ্জাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা আক্তার, মেডিকেল অফিসার (গাইনী) ডা. রোকসানা পারভীন,  মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. পার্থ সারথি সিংহ। বক্তারা মায়ের ও শিশুর পরিচর্যা নিয়ে আলোচনা করেন। বাড়িতে কোন ডেলিভারি নয়, প্রাতিষ্ঠানিক ডেলিভারি করার জন্য জোর দেওয়া হলে এলাকার জনপ্রতিনিধি দয়াল বুনার্জী গরীব মায়েদের হাসপাতালে নেওয়ার  জন্য বিনামূল্যে পরিবহনের ব্যবস্থা করবেন বলে জানান।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী এ উদ্যোগকে স্বাগত জানান। মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. পার্থ সারথি সিংহ এর সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর বিনয় সিং রাউতিয়া, কল্পনা রানী বিশ্বাস, সিএইচসিপি রাজীব সিং, মন্টুলাল দাস, বাধন আচার্য্য। অনুষ্ঠানের শেষে সবার মাঝে পুষ্টিকর মৌসুমি ফল বিতরণ করা হয়। সমাবেশে প্রায় ৫০ জন নারী অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর