নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গল ভুরভুরিয়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি গঠন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এলাকার অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিবর্গের সমন্বয়ে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন করা হয়েছে।


ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল কর্তৃক বাস্তবায়নাধীন ‘পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি এন্ড একাউন্টেবিলিটি (প্যাকটা)’ প্রকল্পের আওতায় এ গ্রুপ গঠন করা হয়।


আজ সকালে অনুষ্ঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন সভার মাধ্যমে এলাকার সমাজকর্মী রাজেস ভৌমিক’কে সমন্বয়ক এবং যুব সমাজের প্রতিনিধি তমাল ভর ও স্মৃতি দোষাদ’কে সহ-সমন্বয়ক নির্বাচন করে ১৬ সদস্য বিশিষ্ট অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠিত হয়।


সনাক সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এইউইও) মনোরমা দেবী।


টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আবু বকর ও ইয়েস, সহ-দলনেতা ইমন গোস্বামী যৌথ সঞ্চালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি ও শিক্ষা উপকমিটির সদস্য সদস্য সৈয়দ নেছার আহমদ, উপ-কমিটির সহ-আহব্বায়ক শিক্ষক জহর তরফদার, উপকমিটির সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ ও স্কুলের প্রধান শিক্ষক সবিতা দেব প্রমুখ।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন নব-নির্বাচিত এসিজির সমন্বয়ক ও সহ-সমন্বয়কগণ। সভায় টিআইবি, সনাক, প্যাকটা প্রকল্প, এসিজি গঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও এসিজির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন এসিজি কমিটির গঠনের আগে টিআইবি, সনাক, প্যাকটা প্রকল্প, এসিজি গঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও এসিজির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আবু বকর।

আরও খবর