নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে কামারগাঁও এলাকাবাসীর বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ।  

তাই প্রশান্তির বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কামারগাঁও গ্রামবাসি।


বুধবার (১০ মে) কামারগাঁও ঈদগাহ সংলগ্ন খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে সকাল ৭টায় সালাতুল ইসতেসকা আদায় করেছেন এলাকাবাসি । বিশেষ এ নামাজে কামারগাঁও গ্রামের শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।


নামাজের ইমামতি করেন কামারগাঁও ঈদগাঁ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক। নামাজ শেষে রহমতের বৃষ্টি কামনায় এবং অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। নামাজে অংশ নেয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীমঙ্গলের জীনজীবন। কাঠফাটা রোদে অতিষ্ঠ হয়ে উঠেছে প্রাণিকুল। বৃষ্টি না হওয়ার কারনে ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। শুধু তাই নয়, আশংকাজনকভাবে নেমে গেছে পানির স্তর, ফলে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। এ কারণে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেছেন মুসল্লিরা। 

নামাজ শেষে উপজেলার কমারগাঁও গ্রামের কৃষক শামছু মিয়া বলেন, 'চাষবাস করে আমাদের পেট চলে। কিন্তু এবার বৃষ্টি না হওয়ায় ক্ষেত শুকিয়ে গেছে। বীজ করেছি, সেগুলো রোদের তাপে পুড়ে গেছে। এখন চাষাবাদ করতে পারছি না। তাই আল্লাহর অশেষ রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়।

কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল কবীর বলেন, প্রচন্ড খরায় ছাঁই হয়ে যাচ্ছে মাঠ, ফসলের ক্ষতিসাধন হচ্ছে ব্যাপক।  প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য হাহাকার করছে। গরমে হাসফাস অবস্থা। ফ্যানের নিচ থেকে সরা যাচ্ছে না। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ক্রমাগত বাড়ছেই। মহান আল্লাহর দরবারে আমরা প্রশান্তির বৃষ্টি চেয়েছি। মহান আল্লাহ আমাদের রক্ষা করুক। এ বিষয়ে কামারগাঁও ঈদগাহ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেসকা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা। এর আগে  শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকাবাসীর উদ্যোগে হাইল হাওরের পাশে বৃষ্টির জন্য নামাজ পড়া হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মুজিবুর রহমান বলেন, মঙ্গলবার (৯ মে) সন্ধা ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮. ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৬২ শতাংশ। গত (৮ মে) শ্রীমঙ্গলে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের তথ্য দিয়েছে আবহাওয়া অফিস শ্রীমঙ্গল। গত ৭ মে ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্য মতে চলতি বছরের গত ১৪ এপ্রিল ছিল এবছরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৯ ডিগ্রী সেলসিয়াস।

Tag
আরও খবর