নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মৌসুমের দ্বিতীয় নিলামে ৫০ শতাংশ চা বিক্রি, ২০২৩ এবং ২০২৪ সালের সকল নিলামের তারিখ ঘোষণা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে ২০২৩-২৪ নিলাম বর্ষের দ্বিতীয় চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ২০২৩ সালের ১ম নিলাম থেকে ১৭ তম নিলামের তারিখ ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় নিলামে ৬৮ হাজার ৭৭৮ কেজি চা পাতা নিলামে উঠে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ৭১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা। নিলামে ৫০ শতাংশ চা বিক্রি হয়েছে, যার গড় মূল্য ছিল প্রায় ২৫০ টাকা। বুধবার (৩ মে) শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের অস্থায়ী অফিস জেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ নিলাম অনুষ্ঠিত হয়। এদিকে নিলামে এম আর খান চা বাগানের ব্ল্যাক-টি সর্বোচ্চ দামে বিক্রি হয়, যার প্রতি কেজির দাম ছিল ৩১০ টাকা। তাছাড়া বিটিআরআই চা বাগানের ব্ল্যাক-টি বিক্রি হয় কেজিপ্রতি ৩০০ টাকা। নিলামে শ্রীমঙ্গলের পাঁচটি ব্রোকারস হাউস মিলিয়ে প্রায় ৩৫ জন বায়ার অংশগ্রহণ করেন। নিলামে সাবারি টি প্ল্যান্টেশন-এর গ্রিন-টি কেজিপ্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দামে বিক্রি হয়। এর আগে গত ২০২৩-২৪ নিলাম বর্ষের প্রথম চা নিলামে ৫৫ হাজার ৩ দশমিক ৬৫ কেজি চা পাতা নিলামে উঠলেও বিক্রি হয় ২৬ হাজার ৭৫ দশমিক ৪৫ কেজি, যার মূল্য ৬৫ লাখ ৫১ হাজার ১৯৬ দশমিক ৫৮ টাকা। গড় বিক্রয় মূল্য ছিল কেজিপ্রতি ২৫১ টাকা ২৪ পয়সা।

শ্রীমঙ্গল ব্রোকার্সের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ জানান, দ্বিতীয় চা নিলামে বায়ারদের অংশগ্রহণ একটু কম ছিল। গতকাল চট্টগ্রামে চা নিলাম থাকায় আজ শ্রীমঙ্গলে আসতে পারেনি। আজ বিক্রির জন্য প্রায় ৬৮ হাজার কেজি চা পাতা ছিল, যার ৫০ শতাংশ চা বিক্রি হয়েছে। গড় মূল্য প্রায় ২৫০ টাকা। এর মধ্যে সাবারি গ্রিন-টি বিক্রি হয়েছে ১ হাজার ৭০০ টাকা। আর এম আর খান চা বাগানের ব্ল্যাক-টি বিক্রি হয়েছে সর্বোচ্চ ৩১০ টাকা। আর বিটিআরআই চা কেজিপ্রতি বিক্রি হয় ৩০০ টাকা। ভালো চায়ের কোয়ালিটি যেভাবে বৃদ্ধি পাচ্ছে। ভালো কোয়ালিটির চা, ভালো দাম পাবে। আশা করছি আমরা বাজার আরও উন্নত হবে।

২০২৩ সালের ১ম নিলাম থেকে ১৭ তম নিলামের তারিখ যথাক্রমে ২৬ এপ্রিল ২৩, ৩ মে ২৩, ১৭ মে ২৩, ৩১ মে ২৩, ১৪ জুন ২৩, ৫ জুলাই ২৩, ১৯ জুলাই ২৩ এবং ২ আগস্ট ২৩, ১৬ আগস্ট ২৩, ৩০ আগস্ট ২৩, ১৩ সেপ্টেম্বর ২৩, ২৭ সেপ্টেম্বর ২৩, ১১ অক্টোবর ২৩, ২৫ অক্টোবর ২৩, ৮ নভেম্বর ২৩, ২২ নভেম্বর, ৬ ডিসেম্বর ২৩ এবং ২০ ডিসেম্বর ২৩। ২০২৪ সালের ১৮ তম নিলাম থেকে ২৩ তম নিলামের তারিখগুলো হলো। ৩ জানুয়ারি ২৪, ১৭ জানুয়ারি ২৪, ৩১ জানুয়ারি ২৪, ১৪ ফেব্রুয়ারি ২৪, এবং চা উৎপাদন মৌসুমের সর্বশেষ নিলাম হবে ২৮ ফেব্রুয়ারি ২৪।

বাংলাদেশ চা বোর্ড সূত্রে জানা যায়, ‘২০২৩-২০২৪ অর্থ বছরে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে মোট ২৩টি চা নিলাম অনুষ্ঠিত হবে। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে ১৮টি এবং আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে ৫টি নিলাম অনুষ্ঠিত হবে। সপ্তাহের মাঝে শুধুমাত্র বুধবার ভিন্ন ভিন্ন তারিখে নিলামের মাধ্যমে চা ক্রয়-বিক্রয় করা হবে।

আরও খবর