নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে এসএসসি ও সমমান পরীক্ষার্থী ৪ হাজার ৪১৬ জন, কেন্দ্র পরিদর্শন করেন ড. মো: আব্দুস শহীদ এমপি

সারাদেশের ন্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তির্পূণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৩। আজ রোববার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় শুরু হয়ে বেলা ১ টা পর্যন্ত উপজেলায় মোট ৫টি কেন্দ্রের ৮টি ভ্যানুতে

এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  সকাল ১১টায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সরজমিনে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার কেন্দ্রগুলো হলো শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, ভূনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজ, মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় (কারিগরি), শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা। ভ্যানুগুলো হলো উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, দি বাড্স রেসিডেন্সিয়্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং  ভীমশী সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা মাধমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন জানান-এ বছর উপজেলার ৫ টি কেন্দ্রে উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪ হাজার ৪১৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম দিনের অনুপস্থিত পরীক্ষার্থী মোট কতজন তা জানা সম্ভব হয়নি। এদিকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, উপজেলা মাধমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন।

উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন জানান, পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে।

Tag
আরও খবর