নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গল এমএসবি ইসলামিক সেন্টারে রমজান মাসবাপী ক্বেরাত প্রশিক্ষণ কোর্সের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর দক্ষিণ মুসলিমবাগ আবাসিক এলাকায় অবস্থিত এম এস বি ইসলামিক সেন্টারের মাসব্যাপী ক্বেরাত প্রশিক্ষণ কোর্স পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার ১৯ এপ্রিল (২৭ রমজান) বেলা ৩টা এমএসবি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।


এম এসবি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল ক্বারী হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক আব্দুল হাকিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. ফুরকান উদ্দিন (বীর প্রতীক)।


বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মীর এম এ সালাম, বিশিষ্ট ব্যবসায়ী শের আলী হেলাল চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, লেখক কলামিস্ট, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল এলাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল আনওয়ার এবং আখাউড়া ও ব্রাক্ষণবাড়িয়া মা মেডিসিনের সিইও মোঃ জাকির হোসেন।


শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ক্বারী মাওলানা নোমান আহমদ, ক্বারী হাফেজ মোঃ বায়জিদ আহমদ, কারী হাফেজ মাওলানা ইমরান আহমদ, ক্বারী হাফেজ মিরাজ আহমদ ।


এছাড়া এলাকার মুরব্বিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম, মোহাম্মদীয়া জামে মসজিদের সেক্রেটারি মোঃ আনোয়ার মিয়া, মাসুদ রানা, কুরবান আলী প্রমুখ।


অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অথিবৃন্দকে এম এসবি ইসলামিক সেন্টারের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন প্রতিষ্ঠানের প্রিন্সিপালসহ সহকারী শিক্ষকরা এবং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারকসহ শিক্ষকদের সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও খবর