নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সোনাইমুড়ীতে নির্বাচনী আচরণবিধি লংঘন

 সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বেশ কিছু এলাকায় চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর পোস্টার দেওয়ালে দেওয়ালে লাগানো হয়েছে যেখানে মহিলা ভাইস চেয়ারম্যানের রঙিন পোস্টারও রয়েছে। আবার এসব পোস্টার বিধি না মেনে লাগানো হয়েছে সরকারি স্থাপনা সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালে।

জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী ভবন, দেয়াল, গাছ, বিদ্যুৎসহ টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার লাগানো নিষেধ। সরকারি স্থাপনাতেও পোস্টার লাগানো নিষেধ। কিন্তু উপজেলার বিভিন্ন এলাকায় এই নিষেধাজ্ঞার বিষয়টি কোনো প্রার্থীই তোয়াক্কা করছেন না।

অপরদিকে নির্বাচনী প্রচারে মিছিল নিষিদ্ধ থাকলেও মানছেন না কেউই। তারা নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় মিছিল নিয়ে ঘুরছেন। আবার এই মিছিলের ছবি ও ভিডিও নিজের ফেসবুকে পোস্ট দিচ্ছেন। এছাড়া, বিভিন্ন এলাকায় প্রার্থীদের মোটরসাইকেল ও গাড়ি নিয়ে মহড়া করতে দেখা গেছে। সরে জমিনে গিয়ে দেখা যায়, সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালে প্রার্থীদের ছবি লাগানো হয়েছে। নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের দেয়াল,বৈদ্যুতিক খুঁটি ও বিভিন্ন স্থাপনায় লাগানো হয়েছে পোস্টার। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রকেয়া বেগম রঙ্গিন পোস্টার করে বিভিন্ন দেয়ালে লাগিয়েছেন।

এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী রয়েছেন। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ প ম বাবুল বাবু। তার অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নোয়াখালী জেলা শাখার সভাপতি ও উপজেলা কমিটির আহবায়ক মনির ইসলাম মনির।

ভাইস চেয়ারম্যান পদে খলিলুর রহমান, আবু বকর সিদ্দিক রুবেল।মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুবিনা আক্তার, আয়েশা আক্তার পারুল, রোকেয়া বেগম প্রতিদ্বন্দ্বিতা দেখা করছেন।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা প্রার্থীদের আচরণবিধি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
আরও খবর


সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

১০০ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে


সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার

১২৪ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে


সোনাইমুড়িতে মব আতঙ্ক

১৫৮ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে




সোনাইমুড়ীতে বিজয় দিবস পালিত

২৮৪ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে