জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সোনাইমুড়িতে মব আতঙ্ক

নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার অন্তর্গত ৪ নং বারগাঁ ইউনিয়নের ৬নং ওয়ার্ড কাদির মেম্বার বাড়ির গৃহবধূ তাজ নেহার আক্তার ডলি (৩৫) ও শাশুড়ি খোদেজা আক্তার (৫৫) সহ দুই শিশুসন্তান নিরাপত্তাহীনতায় ভুগতেছে।

সর জমিনে জানা যায় যে, বিবাদীগণ বেলাল হোসেন জিসান (২৭), তাজুল ইসলাম (৬০),মোস্তফা মিয়া (৫৫), মোরশেদ আলম (২৫) ও ফরিদা আক্তার কাঞ্চন (৫২) এদের ভয়ে আতঙ্কে দিন পার করতেছে গৃহবধূ তাজ নেহার আক্তার  ডলি (৩৫) ও শাশুড়ি খোদেজা আক্তার (৫৫) সহ তাদের পরিবার। দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরুদের জেরে এলাকায় বহিরাগতদের নিয়ে প্রতিনিয়ত মব করার চেষ্টা করতেছে বিবাদীগণ। পক্ষান্তরে, বাদী পক্ষের পুরুষরা প্রবাসে কর্মরত থাকার সুযোগে বাদী পক্ষের মহিলাদের উপর দফায় দফায় হানা দেওয়ার চেষ্টা করে বিবাদীগণ। জায়গার জমি সংক্রান্ত মামলা কোর্টে চলমান থাকলেও বিবাদীগণ আইনের তোয়াক্কা না করে, সোমবার বিকেল ৫ ঘটিকার সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিবাদীগণ, এই দুই নারীর উপর হামলা চালানোর চেষ্টা করে।


নোয়াখালী জেলা দায়রা জজ কোর্টের অ্যাডিশনাল পি পি ও বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মাহমুদুল হাসান শাকিল বলেন, বিবাদীগণ এলাকায় জোর জুলুমবাজ প্রকৃতির টাইপের লোক হয়ে থাকে। তারা কথায় কথায়, বহিরাগতদের নিয়ে এসে এলাকায় মব করার চেষ্টা করে। এই বিষয়ে, সোনাইমুড়ী থানায় কয়েকবার সালিশ আকারে বসলেও বিবাদীগণ টাকা পয়সা দিয়ে সালিশদারদেরকে ম্যানেজ করে ফেলে। আমরা দুশ্চিন্তায় আছি, যেকোনো সময়ে একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে এবং কি খুন খারাপী পর্যন্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে।


সোনাইমুড়ী উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক ফখরুল আলম সাংবাদিককে মুঠো ফোনে জানান, এর আগেও কয়েকবার চেষ্টা করা হয়েছে তাদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি মীমাংসা করতে। দফায় দফায় বসার পরও কোন মীমাংসা হয় নাই। শুনলাম গত কালও নাকি মারামারি হয়েছে।


সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন বলেন, তাদেরকে থানায় এসে সরাসরি অভিযোগ দিতে বলেন। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

উল্লেখ্য, এই সংক্রান্ত আগো একাধিকবার অভিযোগ ও জি.ডি করা হয়েছে। যাহার জি.ডি নং ১২৩২/২৫

আরও খবর