জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সোনাইমুড়ীতে বিজয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর সোনাইমুড়ীতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দিনব্যাপী ছিল নানা কর্মসূচি।


১৬ ডিসেম্বর  উপজেলা পরিষদ ভবনসহ সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। সূর্য উঠার সাথে  উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।


উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা থানা-পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, প্রেস ক্লাবসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে একে একে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

পরে সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে বিজয়ের আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় বিজয় শিশু-কিশোরসহ সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।


দিবসটি উপলক্ষে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথক পৃথকভাবে বিজয় র‌্যালির আয়োজন করে। র‌্যালিগুলো উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন এবং বিজয়ের চেতনা তুলে ধরেন।


দিনভর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার তাৎপর্য ও দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরা হয়।


মহান বিজয় দিবসকে ঘিরে সোনাইমুড়ীজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ। শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং নতুন প্রজন্মের মাঝে বিজয়ের আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে দিনটি উদযাপন করেন উপজেলার সর্বস্তরের মানুষ।

আরও খবর