নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বৃক্ষ প্রেমী শহিদুল এর নিজ উদ্যোগে হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ

বৃক্ষ প্রেমী শহিদুল এর নিজ উদ্যোগে হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ

‎বেশি বেশি গাছ লাগাই,  বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে গাছের কোন বিকল্প নাই " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বৃক্ষ প্রেমীক মোঃ শহিদুল ইসলাম এর নিজ অর্থায়নে  রহমতগঞ্জ  পৌর কবরস্থান ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে ফলজও বনজ গাছের চারা বিতরণ ও মাদ্রাসার  আঙ্গিনায়
‎ বৃক্ষ রোপন করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) বিকেলে পৌর রহমতগঞ্জ কবরস্থান  ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় ফলজও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার ছাত্রদের মাঝে গাছের চারা হাতে তুলেদেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু।
‎
‎অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন, আমাদের প্রত্যেকের উচিত প্রতি বছরে অন্তত দুটি বৃক্ষরোপণ করা। কারন বৃক্ষ আমাদের নিশ্বাসের সাথে ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড শোষন করে আমাদের জন্যই অক্সিজেন উৎপাদন করে।পরিবেশ রক্ষায় গাছ রোপণের কোনো বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগেও গাছ প্রাণীকুলকে বিভিন্নভাবে রক্ষা করে। আমাদের শ্বাস প্রশ্বাসের অক্সিজেনের জন্য গাছের গুরুত্ব অপরিসীম। তাই সকলকে গাছ লাগানোর জন্য আহ্বান জানানো হয়।
‎গাছ বিতরণ সম্পর্কে শহিদুল ইসলাম বলেন,আমি মানবসেবায় বিশ্বাসী। নিজ উদ্যোগে যতটুকু পারি চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। সেখান থেকেই আমার এ উদ্যোগ। তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি,পরিবেশের ভারসাম্য রক্ষা ও নানা উপকারের লক্ষ্যে জাম, কাঠাঁল, ডালিম, মেহেগুনি,পেয়ারা গাছ বিতরণ করা হয়। এছাড়া দীর্ঘ সাত বছর ধরে দুই সহস্রাধিক তালবীজ বিভিন্ন রাস্তাঘাট বিদ্যালয়ের আশেপাশের আঙ্গিনায় রোপন করা হয়েছে। এটিই প্রথম বিদ্যালয়ের বৃক্ষ বিতরন কর্মসূচি পালন। তবে ধীরে ধীরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসায় বিভিন্ন শিক্ষক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হবে। এসময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার  যুগ্ম- আহবায়ক  সাংবাদিক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন খান, শহর যুবদলের সহ-সভাপতি মোঃ রুবেল তালুকদার, জেলা ছাত্র দলের ধর্মীয় বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ শাহাদত হোসেন, প্রমুখ,

আরও খবর