তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু

চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু

‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে এখন বইছে আগাম নির্বাচনী হাওয়া। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সার্বিক উন্নয়ন থেকে বঞ্চিত সাধারণ মানুষ এবার পরিবর্তনের অঙ্গীকারে সোচ্চার হচ্ছেন। এই আবহে সর্বস্তরের জনগণের আস্থা ও প্রার্থনার কেন্দ্রে পরিণত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু।

‎​শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনি বহুলী ইউনিয়নের চর দেউজী গ্রাম জামে মসজিদে উপস্থিত হন। জুমার খুতবার পূর্বে মসজিদে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রঞ্জু বলেন, আপনাদের সাথে নিয়েই বহুলীর কাঙ্ক্ষিত উন্নয়ন করতে চাই। কোনো ব্যক্তিগত স্বার্থ বা পদের লোভে নয়, কেবল অবহেলিত এই এলাকার সুখে-দুঃখে আমৃত্যু পাশে থাকার ব্রত নিয়েই আমি প্রার্থী হতে চাই।
‎​জুমার নামাজ আদায় সম্পন্ন হওয়ার পর এস এম রঞ্জু সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে যান, তাঁদের কুশল জিজ্ঞেস করেন এবং এলাকার সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি আসন্ন ইউপি নির্বাচনে সবার সমর্থন ও পরম করুণাময়ের দোয়া প্রার্থনা করেন।
‎​স্থানীয়দের মতে, একজন সৎ, পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতা হিসেবে বহুলীকে একটি সুশাসিত ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে এস এম রঞ্জুর ইতিবাচক ভূমিকার বিকল্প নেই। জুমার নামাজের পূর্বের দিকনির্দেশনামূলক এই বার্তা এবং নামাজ পরবর্তী নিবিড় খোঁজখবর নেওয়ার ঘটনাকে ঘিরে চর দেউজী গ্রামসহ পুরো বহুলী জুড়েই এখন নতুন আশার সঞ্চার হয়েছে।

আরও খবর