তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

সিরাজগঞ্জে ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা, হাসপাতাল থেকে আটক

সিরাজগঞ্জে ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা, হাসপাতাল থেকে আটক


সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভুয়া এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) পরিচয়পত্র প্রদর্শন করে ভর্তি হওয়া এক প্রতারককে অভিযান পরিচালনা করে আটক করেছে জেলা এনএসআই টিম ও সদর থানা পুলিশ।

​গত ২৯ অক্টোবর দিবাগত রাত আড়াইটা থেকে ৩০ অক্টোবর ভোর সোয়া ১টার মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তির নাম নূরেজ্জামান নূর আবু সালেহ। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা গ্রামে; তার পিতার নাম মো. সামাদ সরকার।

​গোয়েন্দা ও পুলিশ সূত্র জানায়, নূরেজ্জামান নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার পরিচয় ও কার্যক্রমে সন্দেহ হলে জেলা এনএসআইয়ের একটি দল বিষয়টি খতিয়ে দেখে এবং সদর থানা পুলিশকে সাথে নিয়ে হাসপাতালে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নূরেজ্জামান চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি স্বীকার করেছেন যে, ২০১৬ সাল থেকেই তিনি ভুয়া নাম ও পরিচয় ব্যবহার করে এনএসআইয়ের একটি নকল পরিচয়পত্র তৈরি করে আসছেন। এই ভুয়া পরিচয় ভাঙিয়ে তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় সহজ-সরল মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন দোকান ও ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে আসছিলেন।

​এ ঘটনায় আটক প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর