জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা

পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা


‎‎আসন্ন নভেম্বর মাসের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে বইছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত সাধারণ মানুষ এবার পরিবর্তনের অঙ্গীকারে সোচ্চার। এ অবস্থায় সর্বস্তরের জনগণের আস্থা ও প্রার্থনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু।
‎​শুক্রবার জুমার নামাজ উপলক্ষে বহুলী ইউনিয়নের একটি স্থানীয় মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে নামাজ আদায় করেন চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রঞ্জু। নামাজ আদায় শেষে তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
‎​উপস্থিত মুসল্লি ও জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এস এম রঞ্জু আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের সমর্থন ও দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে কেবল আপনাদের পাশে দাঁড়িয়ে সেবা করার ব্রত নিয়েই আমি মাঠে নেমেছি। সুখে-দুঃখে সবসময় যেন আপনাদের পাশে থাকতে পারি, এটাই আমার মূল লক্ষ্য।"
‎​বক্তব্যে তিনি এলাকার যুবসমাজের বেকারত্ব দূরীকরণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, বহুলীর বেকার তরুণদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ তৈরি করে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার বিশেষ পরিকল্পনা রয়েছে তার।
‎​স্থানীয় সাধারণ ভোটারদের মতে, একজন সৎ, পরিচ্ছন্ন ও মানবদরদী নেতা হিসেবে এস এম রঞ্জুই বহুলীকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সক্ষম। নামাজ পরবর্তী এই মতবিনিময় ও দোয়ার ঘটনাকে ঘিরে পুরো এলাকায় নির্বাচনী আলোচনা আরও জমে উঠেছে।

আরও খবর