নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

‎আলোকিত মানুষ হতে হলে শিক্ষার বিকল্প নেই ইকবাল হাসান মাহমুদ টুকু ‎

‎আলোকিত মানুষ হতে হলে শিক্ষার বিকল্প নেই ইকবাল হাসান মাহমুদ টুকু ‎

‎সিরাজগঞ্জ সরকারি কলেজের অডিটোরিয়ামে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষার্থীদের মাঝে এক মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর ) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়াম কলেজ প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী,সিরাজগঞ্জ ও কামারখন্দ- ২ আসনের ধানের শীষ মার্কা মনোনীত প্রার্থী  ইকবাল হাসান মাহমুদ টুকু।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,আলোকিত মানুষ হতে হলে একটি জাতির উন্নয়নের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু ডিগ্রি অর্জন নয়, নৈতিকতা,মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। তরুণরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে প্রস্তুত হতে হবে সৎ,যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে। তিনি আরও বলেন সিরাজগঞ্জ সরকারি কলেজ আমাদের সকলের প্রিয় শিক্ষা  প্রতিষ্ঠান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান নেতৃত্বে সরকার ক্ষমতায় এলে আমরা সারা বাংলাদেশের ন্যায় সিরাজগঞ্জ জেলায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মান উন্নয়ন চলমান রাখবো।
‎
‎এসময়ে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মহিদুল হাসান,উপাধ্যক্ষ প্রফেসর হুমায়ন খালিদ,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস,সহ- সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,সাধারণ সম্পাদক সেরাজুল সেরাজ,সিরাজগঞ্জ কলেজের শিক্ষক,শিক্ষিকা,শিক্ষার্থী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
‎
‎উল্লেখ্য,শিক্ষার মান উন্নয়ন,নৈতিক চর্চা ও আধুনিক শিক্ষার প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
‎তরুণ প্রজন্মের দেশপ্রেম জাগ্রত করার আহ্বান জানান এবং শিক্ষার মাধ্যমে জাতি গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আরও খবর