নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ব্যবসায়ী নুরুল হুদা ছানু'র জমিতে ইমারত নির্মাণে বাধা নেই-ভূমি অ‌ফিসার আফিফান নজমু

ব্যবসায়ী নুরুল হুদা ছানু'র জমিতে ইমারত নির্মাণে বাধা নেই-ভূমি অ‌ফিসার আফিফান নজমু

সিরাজগঞ্জ পৌর শহরের সয়াগোবিন্দ থানাপাড়া এলাকায় এক ব্যবসায়ীর নিজস্ব জমিতে ইমারত নির্মাণে বাধা প্রদান করার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

বুধবার (২১ মে) দুপুরে সদর উপজেলা ভূমি অফিস ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াগোবিন্দ থানাপাড়া এলাকায় ৩১.৭৫ শতাংশ জায়গা ক্রয় করেন শহরের ধননাট্য ব্যবসায়ী সৈয়দ মো. নুরুল হুদা ছানু। বর্তমানে জায়গাটি সংরক্ষণের জন্য ইমারত নির্মাণকালে বাধা প্রদান করেন একদল ভূমিখেকো সন্ত্রাসী। এর আগে ভু‌মি খে‌কো সন্ত্রাসীরা খতিয়ান নং ৮৩২৪ এর দাগ নং ১০৩৯ এর ৩১.৭৫ শতাংশ জায়গাকে সরকারি বলে উপজেলা ভূমি সহকারি কমিশনার ভূমি আফিফান নজমু বরাবর অভিযোগ প্রদান করেন। অভিযোগের প্রেক্ষিতে ১৮ মে ব্যবসায়ী সৈয়দ মো. নুরুল হুদা ছানু‌কে অভিযোগের শুনানি শেষ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার জন্য নিষেধাজ্ঞা প্রদান করেন ১৯ মে সোমবার সকল কাগজপত্র যাচাই-বাছাই শেষে সরকারি ভূমি না থাকায় ব্যবসায়ীকে তার নিজস্ব জমিতে ইমারত নির্মাণে আর কোন বাধা নেই জানিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে ২০ মে মঙ্গলবার ব্যবসায়ী সৈয়দ মো. নুরুল হুদা ছানু‌র লোকজন উক্ত ভূমিতে ইমারত ‌নির্মানের কাজ‌ করতে গেলে ভূমিখে‌কোরা আবারও চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দেন এবং চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি প্রদান করেন।

ভূমির মালিক, ব্যবসায়ী সৈয়দ মো. নুরুল হুদা ছানু ব‌লেন, এলাকার একদল সন্ত্রাসী আমার নিজস্ব ক্রয়-কৃত জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ করতে গেলে চাঁদা দাবি ক‌রে কাজ বন্ধ করেন। 

এছাড়াও উক্ত জমি সরকারি বলে উপজেলাভূমি সহকারী কমিশনার ভূমি বরাবর অভিযোগ দাখিল করেন এবং আমার সকল কাগজপত্র ঠিক থাকায় পরবর্তীতে উপজেলা সহকারি কমিশনার ভূমি আমাকে কাজ করার নির্দেশনা প্রদান করেন। কিন্তু বর্তমানে কাজ করতে গেলেও চাঁদা দাবি করেন এলাকার ভূমি খেকোরা। আমি প্রশাসনের কাছে দাবি করছি দ্রুত এই ভূমি খে‌কোদের হাত থেকে আমাকে রক্ষা করে কাজ করার জন্য সহযোগিতা চাচ্ছি।

উপজেলা সহকারি কমিশনার ভূমি আফিফান নজমু ব‌লেন, খতিয়ান নং ৮৩২৪ এর দাগ নং ১০৩৯ এর ৩১.৭৫ শতাংশ জায়গায় জমির মালিকের কোন ইমারত নির্মাণের আর বাধা নেই। তারা যে কোন মুহূর্তে উক্ত জমিতে কাজ করতে পারেন। এলাকাবাসীর সরকারি দাবি করে যে অভিযোগ ‌দি‌য়ে ছি‌লো সে টা ভিত্তিহীন সেই দা‌গে কোন সরকারি জমি নেই।

আরও খবর