নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গাজায় নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

গাজায় নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে গাজায় চলমান ইতিহাসের নৃশংসতম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ এপ্রিল) বেলা ১২ ঘটিকায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু। এসময় বক্তারা গাজায় চলমান ইতিহাসের নৃশংসতম গণহত্যার বন্ধের আহ্বান জানান। বিক্ষোভ মিছিলটি শহরের পৌর ভাসানী মিলনায়তন থেকে শুরু করে এসএস রোড হয়ে বাজার স্টেশনে (পৌর মুক্ত মঞ্চের সামনে রাস্তার উপরে) এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়ে শেষ হয়। 

উক্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল, ইসলামিয়া সরকারি কলেজ সিরাজগঞ্জ কলেজ শাখার ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম রাফি, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি প্রার্থী জুয়েল রানা, রোমান, প্রমুখ, বিক্ষোভ সমাবেশ ও মিছিলে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

আরও খবর