নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নিহত আশফাক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

নিহত আশফাক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

গতকাল (২৭ অক্টোবর) রবিবার সকাল ১০ ঘটিকায় কোর্ট চত্বর এলাকায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট নিহতের স্বজনেরা দ্রুত গ্রেফতার চেয়ে স্মারকলিপি প্রদান করেন। 

উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের নলিছা পাড়া হাজী রহিম ফ্লাওয়ার মিলের পাশে পাওনা টাকা চাওয়ায় সিরাজগঞ্জে রহিম ফ্লাওয়ার মিলের মালিক আশফাক  (৩৫) নামের এক ব্যবসায়ীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এর আগে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সকাল থেকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে ঘন্টা ব্যাপী বিক্ষোভ করছে স্বজন ও স্থানীয়রা।

নিহত আশফাক পৌরসভার নতুন ভাঙ্গাবাড়ী মহল্লার হাজী আব্দুর রহিমের ছেলে।

নিহতের স্বজনেরা জানান, দীর্ঘদিন ধরে আমাদের ফ্লাওয়ার মিল থেকে একই এলাকায় এঞ্জেল ফুডস্ নামে বিস্কুট কারখানার মালিক ময়দা নিত। এইর ধারাবাহিকতায় প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার বাকি হয়। এই পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে গলা টিপে হত্যা করে পালিয়ে গেছে কারখানার মলিক ও শ্রমিকেরা। পরে স্থানীয়রা তাকে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে শহরের আভিসিনা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এবিষয়ে ওই ফ্যাক্টরির থেকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হচ্ছ।

এই হত্যার প্রতিবাদে আজ হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আত্মীয়-স্বজন ও গ্রামের সহস্রাধিক জনসাধারনকে নিয়ে মানববন্ধন করেন মানববন্ধনে বক্তারা ২৪ ঘন্টা আল্টিমেটাম দিয়ে বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রশাসনের ভাইদের অনুরোধ করছি আপনারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করুন দ্রুত গ্রেপ্তার করা না হলে আমরা সিরাজগঞ্জ অচল করে দেবো।

এসময় উপস্থিত ছিলেন এ্যাড নাসিরুদ্দিন, এ্যাড.নুর মোহাস্মাদ, আব্দুস সালাম খান, সাবেক কাউন্সিলর শাহাদত হোসেন, মাওলানা মকবুল হোসেন, সোহার্দাী খান, শরিফুর ইসলাম খান, ইউসুফ আলী পুতুল, আব্দুল মতিন, সালাউদ্দিন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তাং, গাজী মির্জা ফারুক আহমেদ, রাকিবুল, হাফিজ খান, জামায়াত নেতা রাজু, অধ্যাপক মাহবুব বিন জলিল কিরনসহ গ্রামের সহস্রাধিক জনসাধারণসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও খবর