নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মাদরাসার ৫ শতাধিক ছাত্র শিক্ষকদের দুপুরের খাবার খাওয়ালেন বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জ জেলা বিএনপি'র রাজনীতিকে সু-সংগঠিত করার পাশাপাশি ধর্মীয় বিষয়েও অত্যন্ত গুরুত্ব সহকারে ধর্মীয় প্রতিষ্ঠা‌নের সার্বিক খোঁজখবর রাখ‌ছেন

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ পৌরসভার রেলওয়ে কলোনী জামিয়াতুল উলুম আল ইসলামিয়া কওমী মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক কর্মচারী কে দুপুরের খাবার খাওয়ালেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। 

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে রেলওয়ে কলোনী জামিয়াতুল উলুম আল ইসলামিয়া কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের জন‌্য নিজস্ব উদ্যোগে উন্নতমানের খাবার ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান ও সাবে ক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন, রেলওয়ে কলোনী জামিয়াতুল উলুম আল ইসলামিয়া কওমী মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মো, নজরুল ইসলাম। এর আগে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে সংক্ষিপ্ত আলোচনায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় প্রত্যেকটি মানুষ যেন সত্য কথা বলতে পারে সেই জন্য আপনাদের কাছে আশা। তিনি আরো বলেন পৃথিবীর ইতিহাসে সবচাইতে স্বৈরাচারী শাসক ছিলেন শেখ হাসিনা তার আমলে শাপলা চত্বরে হেফাজত সহ বিভিন্ন আলেম নিহত ও নির্যাতিত হ‌য়ে‌ছে। একজন মুনাফিক- জালেমের মধ্যে যতগুলো আলামত ছিল তার সবগুলো আলামতি ছিল শেখ হাসিনার মধ্যে। আমি নেতা হতে আসি নাই। আমি নেতা হতে চাইও না আমার কোন পদেরও দরকার নেই আমি চাই আপনারা সত্য কথা বলুন এবং সত্য প্রচার করুন।

এ সময় উপস্থিত ছিলেন, রেলওয়ে কলোনী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, মুফতি হানজালা, জামিয়াতুল উলুম আল ইসলামিয়া কওমী মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ আব্দুল্লাহ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ সহ মাদ্রাসার অন্যান্য  ছাত্র শিক্ষক ও বিএনপি'র নেতৃবৃন্দরা।

আরও খবর