নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে পিতার নামে প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য  সাবেক মন্ত্রী ও  বিদ্যালয়টির প্রতিষ্টাতা  ইকবাল হাসান মাহমুদ (টুকু)। 

শনিবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে শিয়ালকোল প্রাণকেন্দ্রে অবস্থিত আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজে উপস্থিত হলে অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিম ফুল দিয়ে বরণ করে নেন। পরে বিদ্যালয় প্রাঙ্গনে নারিকেল গাছের চারা রোপন, এরপর শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিষ্ঠাতা ইকবাল হাসান মাহমুদ (টুকু)।

এরআগে শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাঁতী গ্রামে দাদা দাদী ও পিতা মাতার কবর জিয়ারত ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। 

জানা যায়, স্বৈরাচার সরকারের নানা জুলুম নির্যাতনের কারনে দেশ ত্যাগ করতে বাধ্য হয় সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)। দীর্ঘ দুই বছর পর দেশে 

প্রত্যাবর্তন করে নিজ জেলা সিরাজগঞ্জ সফর করেন।  তিনি দীর্ঘ ১২ বছর পরে পিতার নামে প্রতিষ্ঠিত  স্কুল এন্ড কলেজটি পরিদর্শন করেন বলে জানা যায়।। 

তাঁর সাথে সফরসঙ্গী হিসেবে জেলা বিএনপির যুগ্ন সম্পাদক নুর কায়েম সবুজসহ জেলা উপজেলা থানা ও ইউনিয়ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ই নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়, সহকারি শিক্ষক শরিফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, দোলন সাহা, শাহাদত হোসেন, আক্তার হোসেন, তারিকুল ইসলাম,ফরিদুল ইসলাম, মজনু, প্রভাষক হাফিজুর রহমান, আবু রায়হান, জুয়েল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর