নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাক চাকায় পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, ট্রাক জব্দ

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাক চাকায় পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, ট্রাক জব্দ

সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল বালুবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে অজ্ঞাত এক পথচারীর মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজনসহ থানা পুলিশ ট্রাকটিকে আটক করেছে। 

আজ রোববার (২৩জুন) সকাল ১০টার দিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের ১ম গেটের সামনে রাস্তা পারাপারের সময় এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধটি রাস্তা পারাপারের সময় শহর থেকে আসা একটি বালুবাহী ট্রাক পথচারীকে চাপা দেয়। এসময় পথচারীর মথাসহ দেহের অনেক অংশ থেতলিয়ে যায়। পরে স্থানীয় এলাকার লোকজন ধাওয়া করে শিলন্দা লাভলু-বাবলু টেক্্রটাইল মিলের সামনে থেকে ভাই ভাই এন্টার প্রাইজ গাড়িটিকে আটক করে। যার নম্বর সিরাজগঞ্জ -ড-১১-০৪১৭। এসময় গাড়িতে থাকা ড্রাইভার ও অন্যান্যরা পালিয়ে যায়। 

স্থানীয়রা আরো জানান, মেডিকেলের সামনে আগত সেবা নিতে রোগী ও স্বজনেরা প্রতিনিয়ত দূর্ঘটনায় শিকার হয়। কিছুদিন আগে স্থানীয় প্রশাসন আশে পাশের ভ্রাম্যমান দোকান উচ্ছেদ করলেও আবারো তারা বহাল তবিয়তে ঠাঁই পেয়েছে। দোকানের ভিড়ে মেডিকেলের গেটের পূর্ব ও পশ্চিম পাশ থেকে কোন গাড়ী দেখতে না পাওয়ায় পথচারীসহ যান পারাপারে প্রতিদিন ঘটছে দূর্ঘটনা। এদিকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করনে মেডিকেল প্রশাসন ও স্থানীয় প্রশাসনের জোড়ালোভাবে হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। 

 সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে লাশ উদ্ধার ও গাড়িটি আটক করা হয়েছে। 

উল্লেখ্য, নিহত অজ্ঞাত বৃদ্ধার পকেটে থাকা একটি প্রেসক্রিপশন পাওয়া যায় মো. আলাউদ্দিন (৭২)

আরও খবর