নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে  সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টে সিরাজগঞ্জ সদর উপজেলা ১০ টি ইউনিয়ন, ও একটি পৌরসভাকে নিয়ে  ফুটবল টুর্নামেন্টের সমাপনী পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার( ১২জুন) বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে উপজেলা প্রশাসন, সিরাজগঞ্জ সদর, ও উপজেলা শিক্ষা অফিস সিরাজগঞ্জের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় 

বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলেদেন অনুষ্ঠানের সভাপতি সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা

সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে এ টুর্নামেন্ট দেশে ফুটবলের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফুটবল খেলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে। এ টুর্নামেন্টের মাধ্যমে আমরা আগামীর সম্ভাবনাময় ফুটবলারদের খুঁজে পাবো। সুস্থ দেহ মানেই সুস্থ মন। 

অনুষ্ঠানে  সভাপতি সিরাজগঞ্জ সদর উপজেলা  শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিশুদের সুস্থ বিকাশ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ২০১০ সাল থেকে প্রতিবছর ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ শুরু হয়।৷ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ শুরু হয় ২০১১ সাল থেকে।বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরুপ প্রাথমিক পর্যায়ের মেয়ে শিক্ষার্থীদের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় আজ সিরাজগঞ্জ সদর উপজেলা প্রতি বছর ন্যায় এ ধরনের আয়োজন করে থাকে। আগামীতে এ আয়োজন আরও ভালো ফলপ্রসূ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সিরাজগঞ্জ মো. শাহ আলম, সিরাজগঞ্জ সদর থানা ইন্সপেক্টর  তদন্ত  হাসিবুল্লাহ হাসিব, সিরাজগঞ্জ সদর ইউ আরসি ইনস্ট্রাক্টর জাকিয়া খাতুন, সিরাজগঞ্জ সদর  সহকারী শিক্ষা অফিসার শাহ আলম, প্রমুখ, 

এসময়ে উপস্থিত ছিলেন মহেশ কাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কাউটার  রনজিৎ কুমার সাহা, এসবি রেলওয়ে কলোণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম তালুকদার, কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আমজাদ হোসেন, মটিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার ঘোষ, চরমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলজার হোসেন, সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কাউটার মো. রফিকুল ইসলাম, ধুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি আশিষ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মো. আমিনুল ইসলাম, 

খেলায় ধারাবিবরণী  করেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আব্দুল্লাহ আল মাহমুদ কারিম মির্জা ও অরুন রায়,।

খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রতনকান্দি ইউনিয়নের  পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে খোকশাবাড়ী ইউনিয়নের পাঁচিল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে কালিয়া হরিপুর ইউনিয়নের সরকারপাড়া মৌলভীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে ছোনগাছা ইউনিয়নের ভুরভুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

এছাড়াও  প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও খবর