নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

"করবো ভূমি পুনরুদ্ধার,  রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা " এই পতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভিক্টোরিয়া হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিবেশ দিবস উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণকারী প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ( ১০ জুন) সকাল ১০ টায় ভিক্টোরিয়া হাই স্কুল হলরুমে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউডিপি সিরাজগঞ্জ ও ভিক্টোরিয়া হাই স্কুলের আয়োজনে ও সিরাজগঞ্জ পৌরসভার সার্বিক সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিরাজগঞ্জের রিজিওনাল ম্যানেজার রবিউল ইসলাম, 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট তুলেদেন সিরাজগঞ্জ পৌরসভার ১ প্যানেল মেয়র মো. নূরুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্যানেল মেয়র নুরুল হক বলেন,তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তনজনিত অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খড়া, প্রবলমাত্রায় ঘনঘন ঝড়বৃষ্টিসহ নানা কারণেই বিশ্বের মানুষ হুমকির মধ্যে রয়েছে। বায়ুদূষণ, শব্দদূষণ, পানিদূষণ, স্থলভাগ/মাটি দূষণের কারণে পরিবেশ দূষিত হচ্ছে। তামাক চাষ, ধূমপান, কলকারখানা ও গাড়ির ধোঁয়া পরিবেশকে দূষিত করছে। এ অবস্থায় দেশ ও দেশের মানুষকে বাঁচাতে পরিবেশ রক্ষার বিকল্প নাই। ভারসাম্যপূর্ণ সুন্দর পরিবেশই রক্ষা করতে পারে আমাদের এই সুন্দর পৃথিবীকে। তিনি দেশ ও দেশের মানুষকে দূষিত পরিবেশকে বাঁচাতে একযোগে কাজ করার আহ্বান জানান এবং বেশি বেশি করে গাছ লাগানোর নিদের্শ দেন তিনি। পরিবেশ রক্ষায়  শহরের পুকুর ভরাট বন্ধ করা দরকার।  কাটাখালি বড়বাজারে মাছ বাজারের যত ময়লা খালে ফেলানো হচ্ছে সেই কারনে খালে ময়লা পচে দূর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ রক্ষায় সমন্বিত পরিকল্পনা করা দরকার এ ব্যাপারে সিরাজগঞ্জ পৌরসভা যথাযথ অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। 

অনুষ্ঠানে সভাপতি প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম বলেন,আমরা ছোটবেলায় পড়েছি আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ। আমিও পরিবেশের একটি অংশ। তাই আমি নিজে ঠিক থাকলে পরিবেশ ঠিক থাকবে। পরিবেশ ঠিক রাখতে হলে নিজেও ঠিক হতে হবে। পরিবেশ রক্ষা করতে হলে সকলকে সচেতন হতে হবে । এবং আরেকটি বিষয় হচ্ছে  কীটনাশক ও বিভিন্ন রাসায়নিকের ব্যবহার বৃদ্ধির ফলে কৃষি জমির ক্ষারতাসহ মরুকরণ প্রক্রিয়া তরান্বিত হচ্ছে। পরিবেশবান্ধব টেকসই বাংলাদেশ এবং সবুজ ভবিষ্যত উন্নয়নের প্রতি লক্ষ রেখে প্রতি বছর সরকার এই দিবস পালন করার মাধ্যমে সাধারন মানুষকে সচেতন করছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. আব্দুল গফুর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের ডিস্টিক টেনিং অফিসার মো. মফিদুল ইসলাম, 

সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল ৩ মেয়র শিখা খাতুন, ভিক্টোরিয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিউল  আলম, সিনিয়র সহকারী শিক্ষক মির্জা গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক অচিন্ত কুমার মন্ডল, প্রমুখ 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিক্টোরিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক স্কাউটার মো রাশেদুল ইসলাম। 

উল্লেখ ঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে ভিক্টোরিয়া হাই স্কুল প্রাঙগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ, বৃক্ষ গাছের চারাবিনামূল্যে প্রদান করা হয়।

আরও খবর