নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে লিচু ব্যাবসায়ি হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ছয়

সিরাজগঞ্জে লিচু ব্যাবসায়ি হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ছয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লিচু ব্যাবসায়ি হত্যার রহস্য উন্মোচন ও ছয় হত্যাকারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। 

শুক্রবার বেলা সাড়ে এগারটার দিকে জেলার সলঙ্গায় র‌্যাব-১২ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‌্যাব-১২ অধিনায়ক মো: মারুফ হোসেন বিপিএম, পিপিএম।

গ্রেফতারকৃতরা হলো, নাটোরের সাইদুর রহমান, আজিজুল হক, মোজাম্মেল হক, মতিউর রহমান, টাঙ্গাইলের উজ্জল হোসেন ও সুজন মিয়া।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১২ অধিনায়ক মো: মারুফ হোসেন বিপিএম, পিপিএম জানান, গত ৩রা জুন রাতে পাবনা থেকে লিচু কিনে ট্রাকে উঠে সিরাজগঞ্জ আসছিলেন লিচু ব্যপারি হেলাল শেখ। ঐ ট্রাকে থাকা গরু ব্যাবসায়ি পরিচয়দানকারি ছয় ঘাতক পথিমধ্যে হেলাল ও অপর এক লিচু ব্যাবসায়ির কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে গুরুতরভাবে জখম করে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় ট্রাক থেকে ফেলে দিয়ে চলে যায়। এতে হেলাল শেখ মারা যায়। পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে। 

এই অতিরিক্ত উপ-মহাপরিদর্শক আরও জানান, পরে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে ছয় হত্যাকারিকে গ্রেফতার করা হয়।

আরও খবর