নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা বিভিন্ন হোটেল-রেস্তোরা ব্যবসায়ী,খাদ্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধি,সুধীজন, গণমাধ্যম কর্মী ও সরকারি কর্মকর্তাগণদেরকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ( ১৫ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ.কে শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালায়  সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য সিরাজগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আতিকুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিরাপদ খাদ্র বিষয়ক জনসচেতনতামূলক দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন,সদস্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অধ্যাপক ড.মোহাম্মদ শোয়েব। 

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড.মোহাম্মদ শোয়েব তিনি বলেন,নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অবশ্যই ভালো ও উন্নত মানের বীজ তৈরি করতে হবে। কৃষি বিভাগের সক্ষমতা বাড়াতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগর মাধ্যমে নিয়ম কানুন বোঝানোর চেষ্টা করতে হবে। কৃষি ক্ষেত্রে কীটনাশকের প্রয়োগ কমাতে হবে। জৈব সারের প্রয়োগ বাড়াতে হবে। ক্ষতিকারক পোকামাকড় দমনে কীটনাশকের বিকল্প হিসেবে পোকা দমন ফাঁদ ব্যবহার করতে হবে। প্রতিনিয়ত মনিটরিং এবং হোটেল রেস্তোরা মালিক কর্মচারীদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। সর্বপরি নিরাপদ খাদ্য নিশ্চিতে যে আইন আছে তা প্রয়োগ করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। কর্মশালার সভাপতি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন,খাদ্য যদি নিরাপদ না হয় তাহলে তা খাদ্য নয়। খাদ্যকে নিরাপদ হওয়া উচিত সবার আগে। কারণ খাদ্য থেকে বিরত থাকার কোন উপায় নেই। তবে খাদ্য নিয়ে আমাদের মাঝে অসচেতনতা আছে। জনসচেতনতাই পারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে। অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। স্মার্ট খাদ্য গ্রহণ করতে হবে তবেই স্মার্ট নাগরিক গড়ে উঠবে।

এসময়ে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায়,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক, সিনিয়ার সাংবাদিক ইসমাইল হোসেন, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.হারুনর রশিদ প্রমুখ।

আরও খবর