নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আলহাজ্ব আব্দুস সালামের উদ্যোগে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

আলহাজ্ব আব্দুস সালামের উদ্যোগে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

সারা দেশে তীব্র তাপদাহ থেকে মুক্তি লাভের আশায় সিরাজগঞ্জে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। বিপর্যস্ত হচ্ছে জনজীবন,কাঠ ফাঁটা রোদে অতিষ্ঠ প্রাণীকুল। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে বিভিন্ন যায়গায় পানির স্তর দেখা দিয়েছে পানির তীব্র সংকট। সিরাজগঞ্জে তাপমাত্রা ৩৫ থেকে ৪২ এর মধ্যে ওঠা নামা করছে। প্রচন্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির জন্য খোলা মাঠে দাঁড়িয়ে ইসতিসকার নামাজ আদায় অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১ মে) হোসেনপুর দক্ষিণপাড়া জামে মসজিদ কমিটির আয়োজনে ও  মসজিদ কমিটির সাধারণ সম্পাদক  আলহাজ্ব মো.আব্দুস সালামের নিজ উদ্যোগে সকালে পৌর এলাকার হোসেনপুর দক্ষিণপাড়া জামে মসজিদ মাঠে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। ধর্মপ্রাণ মুসল্লীরা সমবেত হয়ে নামাজ শেষে গরম থেকে মুক্তি ও বৃষ্টির জন্য মহান আল্লাহপাকের রহমত কামনা করে দোয়া করা হয়। নামাযে হোসেনপুর ও মালসাপাড়া এর আশ পাশের ধর্মপ্রাণ মুসলমানেরা এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ইসতিসসকার দুই রাকাত নামাজ আদায় শেষে বৃষ্টির জন্য মুসল্লিদের নিয়ে সৃষ্টিকর্তার দরবারে দুই হাত তুলে মোনাজাত করা হয়। 

এসময়ে নামাযে অংশগ্রহণ করেন সিরাজগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়য় অ্যাডভোকেট মোসাদ্দেস আলী,  হোসেনপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম,সিনিয়র সহ- সভাপতি ও সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর মো. জয়নাল আবেদীন তারা, ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো.শামছুল ইসলাম বাবুল,  সাধারণ সম্পাদক মো.আব্দুর রাজ্জাক  প্রমুখ।মোনাজাতে অংশ নেয়া মুসল্লিরা কান্নায় ভেঙ্গে পড়ে মহান এবং সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করে এ অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,হোসেনপুর দক্ষিণপাড়া জামে মসজিদের  পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোস্তাকিন হোসাইন।

উল্লেখ্য: হোসেনপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে নামাযে অংশগ্রহণকারী সকলকে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সালামের নিজ অর্থায়নে বিশুদ্ধ পানি ও বিস্কুট বিতরণ করা হয়। এছাড়া  সুখ পাখি কর্তৃক ঠান্ডা কমল পানি ও ঠান্ডা তরল পানি সকলকে খাওয়ানো হয়।

আরও খবর