নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সরকারি সনদপত্র বিতরণ

সিরাজগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সরকারি সনদপত্র বিতরণ

বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক পরিচালিত কালিয়া হরিপুর ডিজিটাল পোস্ট-ই সেন্টারের আয়োজনে ৬মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষানার্থীদের মাঝে সরকারি সনদপত্র  বিতরণ করা হযেছে।

বুধবার ( ২০ মার্চ) বিকালে শহরের মুক্তারপাড়া এলাকায় কালিয়া হরিপুর ডিজিটাল পোস্ট-ই সেন্টারের উদ্যোগে ৭০জন প্রশিক্ষানার্থীদের মাঝে এ সরকারি সনদপত্র বিতরণ করা হয়।

আলোচনা সভা ও সনদপত্র  বিতরণ অনুষ্ঠানের 

কালিয়া হরিপুর ডিজিটাল পোস্ট-ই সেন্টারে উদ্যোক্তা রুবেল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে  প্রশিক্ষনার্থীদের মাঝে সরকারি সনদপত্র  বিতরণ করেন সিরাজগঞ্জ প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার মো. আল আমিন।

তিনি তার বক্তব্য বলেন, দেশের যুব সমাজকে বোঝা মনে না করে জনসম্পদে পরিণত করতে হবে। যুব সমাজকে শুধু চাকুরির পেছনে না ঘুরে বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে জনসম্পদে পরিণত ও উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। এছাড়া মাদকের করাল গ্রাস হতে যুব সমাজকে মুক্ত রাখতে খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক কাজকর্মে লিপ্ত থাকার কথা বলেন। পাশাপাশি বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে ডিজিটাল ই পোস্ট সেন্টারের উদ্যোক্তাগন ছাত্রছাত্রী ও বেকার যুব সমাজকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে একটি দক্ষ জনবল গড়ে উঠবে বলে তিনি বিশ্বাস করেন। 

অনুষ্ঠানে কালিয়া হরিপুর ডিজিটাল পোস্ট-ই সেন্টারে উদ্যোক্তা রুবেল সরকার বলেন, প্রতিষ্ঠানটি গড়ে তুলতে শুরুর দিকে অনেক পরিশ্রম করতে হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ডাক বিভাগের সিরাজগঞ্জ কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে নানাভাবে সহযোগিতা করে আসছে।  ২০২৩ সালের (জুলাই-ডিসেম্বর) সেশনে ৭৮জন প্রশিক্ষনার্থীদের মধ্যে ৭০জন পরীক্ষায় অংশগ্রহন করে যা কৃতিত্বের সাথে ভালো ফলাফল অর্জন করে। তাদের কর্মময় ভবিষ্যত জীবনে এই প্রশিক্ষণ ও সরকারি সনদ আরো সফলতা বয়ে আনবে বলে তিনি বিশ্বাস করেন। 

এ সময় কম্পিউটার প্রশিক্ষণ নেয়া বেশ কয়েকজন 

প্রশিক্ষনার্থীগণ বলেন, অত্যন্ত সুন্দর পরিবেশে এখানে কম্পিউটার শেখানো হয়। এখান থেকে কম্পিউটার শিখে অনেকে অনলাইন ব্যবসা শুরু করছে এবং কেউ সরকারি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীও পেয়েছে।

 অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রধান ডাকঘরের ডেপুটি পোস্ট মাস্টার জাহিদুল ইসলাম জাহিদ, সদর বাজার পোস্ট অফিসের আইপিও  সিদ্দিকুল ইসলাম, এপিএম মো. কামরুজ্জামান, মো.আশরাফুল ইসলাম সোহেল, আইপিও  সিদ্দিকুল ইসলাম, আইপিও গোলবার হোসেন অনন্ত, সিরাজগঞ্জ উদ্যোক্তা ফোরামের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর ইসলাম, শিমুল ডিজিটাল পোস্ট-ই সেন্টারের উদ্যোক্তা ইস্কান্দার জুলকারনাইন, কম্পিউটার প্রশিক্ষণের চলমান ছাত্রছাত্রী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনার বাংলা কিন্ডার গার্ডেন স্কুলের ইংরেজি সহকারী শিক্ষক মোহাম্মদ আলী। উল্লেখ্য ঃ সনদপত্র বিতরণ শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও খবর