নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে সাড়ে সাত'শ প্রান্তিক জনগোষ্ঠী পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরন

সিরাজগঞ্জে সাড়ে সাত'শ প্রান্তিক জনগোষ্ঠী পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরন

সিরাজগঞ্জে ৭৫০ জন প্রান্তিক জনগোষ্ঠী পরিবারের মাঝে ১ মাসের রামাদান ফুড প্যাকেজ বিতরণ করে জার্মান ভিত্তিক দাতা সংস্থা “মুসলিম হেলফেন”।

শনিবার (১৬ মার্চ) সকালে পৌর এলাকার আমলাপাড়া ঈদগাঁহ মাঠে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা “সোশ্যাল এইড” সিরাজগঞ্জ এর ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রামাদানের এক মাসের বাজার ২৫ কেজি চাল, ৩০ পিচ ডিম, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা মোট পাঁচ উপকরনের একটি ফুড প্যাকেজ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উপহার তুলে দেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. জান্নাত আর তালুকদার হেনরী বলেন, একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বিশ্বের বিভিন্ন সংস্থা বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীদের সহযোগিতা করে আসছে। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই জার্মানভিত্তিক দাতা সংস্থা “মুসলিম হেলফেন” কে যা আমাদের সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের প্রান্তিক জনগোষ্ঠীদের সহযোগিতা করে আসছে।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন এবং সভাপতিত্ব করেন, সোশ্যাল এইড বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা কো-অর্ডিনেটর এস.এম. আব্দুস ছালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস.এম. নাছিম রেজা নূর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা, সোশাল এইড এর ডাইরেক্টর ফাইন্যান্স এন্ড এডমিন মোহাম্মাদ আলী সোহেল, জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান দুদু, সিরাজগঞ্জ পৌরসভার ১, ২ও ৩ নং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর স্বপ্না হাবিব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম লিমন, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি, পি ডাব্লউডি’র নির্বাহী পরিচালক হুসনে আরা জলি, আমরা ৮৬’র ব্যাচ সাংগঠনিক সম্পাদক মঞ্জুর শাহিন, সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সৌপ্তিক আহমেদ মিঠু প্রমুখ।

এ সময়ে বিতরণ কালে অন্যান্য কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ, সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

আরও খবর